কক্সবাজারের টেকনাফে সীমান্তের কেওড়াবাগানে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির বিজিবি সদস্যরা নাজিরপাড়া সীমান্তের একটি কেওড়াবাগানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
উখিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে সিএনজিচালক নিহত
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে কেওড়াবাগান থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে সীমান্তের কেওড়াবাগানে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন