হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অপকর্ম দমনের বদলে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: ডিআইজির বাসায় অভিযান ঘিরে শফিকুর রহমানের তোপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: ঢাকা, ২১ অক্টোবর – দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাস সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে সরকার জনদুর্ভোগ নিরসনের বদলে বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত রয়েছে বলে তীব্র ক্ষোভ…


ঢাকা, ২১ অক্টোবর – দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাস সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে সরকার জনদুর্ভোগ নিরসনের বদলে বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত রয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

রাজধানীর খিলক্ষেতে পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক উদ্ধার ও ৮৪ জনকে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর মঙ্গলবার (২১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া মন্তব্য করেন।

আরও পড়ুন

১ নভেম্বর থেকে নির্ধারিত খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক

ডিআইজির বাড়িতে অভিযান: আইনশৃঙ্খলা নিয়ে তীব্র উদ্বেগ

ফেসবুক পোস্টে খিলক্ষেত পুলিশ হাউজিং-১ এলাকায় পুলিশ কর্মকর্তার বাড়িতে ডিবি অভিযানের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান লেখেন, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বাড়িতেই যখন অসামাজিক কার্যকলাপ ও মাদক বাণিজ্য চলে, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

ডিআইজির বাসায় তাণ্ডব: ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য।

আইনশৃঙ্খলার চরম অবনতি: তিনি অভিযোগ করেন, “এখান থেকেই স্পষ্ট বোঝা যায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা তলানিতে গিয়ে ঠেকেছে। দেশের সর্বত্র এখন অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজির মহোৎসব, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক রূপ নিয়েছে।”

স্বয়ং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাসভবনে এমন অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ড চলায় সাধারণ জনমনে গভীর আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকট: ‘হায় সেলুকাস!’

দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, দ্রব্যমূল্যের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। তার ওপর যোগ হয়েছে বিদ্যুৎ ও চরম গ্যাস সংকট।

সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি কঠোর ভাষায় লেখেন, “এসব জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত। হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ!”

তরুণ সমাজকে ফের জেগে ওঠার ডাক

দেশের এই সার্বিক অস্থিতিশীলতা, দুর্নীতি ও অপশাসন থেকে মুক্তি পেতে তরুণ প্রজন্মকে আবারও রাজপথে সোচ্চার হওয়ার বার্তা দেন জামায়াত আমির। পোস্টের শেষভাগে তিনি এক জরুরি আহ্বান জানিয়ে লেখেন—”তরুণদের আরেকবার জেগে উঠতে হবে।”

এনএন/ ২১ অক্টোবর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: অপকর্ম দমনের বদলে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: ডিআইজির বাসায় অভিযান ঘিরে শফিকুর রহমানের তোপ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ঢাকা, ২১ অক্টোবর – দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাস সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে সরকার জনদুর্ভোগ নিরসন। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

অপকর্ম দমনের বদলে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: ডিআইজির বাসায় অভিযান ঘিরে শফিকুর রহমানের তোপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অপকর্ম দমনের বদলে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: ডিআইজির বাসায় অভিযান ঘিরে শফিকুর রহমানের তোপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ অক্টোবর – দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাস সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে সরকার জনদুর্ভোগ নিরসনের বদলে বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত রয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।রাজধানীর খিলক্ষেতে পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক উদ্ধার ও ৮৪ জনকে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর মঙ্গলবার (২১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া মন্তব্য করেন।ডিআইজির বাড়িতে অভিযান: আইনশৃঙ্খলা নিয়ে তীব্র উদ্বেগফেসবুক পোস্টে খিলক্ষেত পুলিশ হাউজিং-১ এলাকায় পুলিশ কর্মকর্তার বাড়িতে ডিবি অভিযানের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান লেখেন, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বাড়িতেই যখন অসামাজিক কার্যকলাপ ও মাদক বাণিজ্য চলে, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?ডিআইজির বাসায় তাণ্ডব: ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য।আইনশৃঙ্খলার চরম অবনতি: তিনি অভিযোগ করেন, “এখান থেকেই স্পষ্ট বোঝা যায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা তলানিতে গিয়ে ঠেকেছে। দেশের সর্বত্র এখন অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজির মহোৎসব, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক রূপ নিয়েছে।”স্বয়ং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাসভবনে এমন অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ড চলায় সাধারণ জনমনে গভীর আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকট: ‘হায় সেলুকাস!’দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, দ্রব্যমূল্যের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। তার ওপর যোগ হয়েছে বিদ্যুৎ ও চরম গ্যাস সংকট।সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি কঠোর ভাষায় লেখেন, “এসব জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত। হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ!”তরুণ সমাজকে ফের জেগে ওঠার ডাকদেশের এই সার্বিক অস্থিতিশীলতা, দুর্নীতি ও অপশাসন থেকে মুক্তি পেতে তরুণ প্রজন্মকে আবারও রাজপথে সোচ্চার হওয়ার বার্তা দেন জামায়াত আমির। পোস্টের শেষভাগে তিনি এক জরুরি আহ্বান জানিয়ে লেখেন—”তরুণদের আরেকবার জেগে উঠতে হবে।”এনএন/ ২১ অক্টোবর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×