হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, যে সংবিধানকে কাটাছেঁড়া করে বাকশালি সংবিধানে রূপান্তরিত করা হয়েছে, সেই সংবিধান দিয়ে জনগণের অধিকার রক্ষা হবে না। তাই এই সরকারকে জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুতের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, এক মাসে দুই বার বিদ্যুৎ এর দাম বাড়িয়ে এই সরকার জনগণের সঙ্গে ভণ্ডামি করছে, ধোঁকাবাজি করছে। সরকার বাণিজ্যিক পর্যায়ে গ্যাস এবং বিদ্যুতের যে মূল্য বাড়িয়েছে, যার ফলে কলকারখানা, গার্মেন্টস এবং শিল্প প্রতিষ্ঠানের সব খরচ বেড়ে যাবে। ফলে এই ব্যয়ভার জনগণের ওপরে তারা চাপিয়ে দেবে।

তিনি বলেন, গত ৩২ বছর দুটি দল দেশ চালিয়েছে, আপনারা কি বলতে পারবেন কখনো তারা জনগণের জন্য কাজ করেছে? কখনও জনগণ ভালো ছিল, সুখে ছিল? বরং এই সময়ে যে দল যখনই ক্ষমতায় ছিল তখনই সে বিরোধীদেরকে নির্মূল করে একদলীয় শাসন কায়েম করার পায়তারা করেছে। ১৯৯৬ সালে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৬ দিন জ্বালাও-পোড়াও আন্দোলন করে দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছিল। আবার তারাই সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ জন

নুর বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকলে গণ অধিকার পরিষদ একক ভাবে প্রার্থী দেবে। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। আমরা গণতন্ত্র মঞ্চের সঙ্গে যেমন আছি, তেমনি বৃহৎ স্বার্থে অন্য সব বিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ ঐক্য গড়ে তুলতে চাই।

বিক্ষোভ সমাবেশের সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান খান ও সাইফুল্লাহ হায়দার। এতে আরও বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, সোহরাব হোসেন, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, তারেক রহমান, মহানগর দক্ষিণের সদস্য সচিব ইসমাইল হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান।

বিক্ষোভ সমাবেশ শেষে হারিকেন মিছিল নিয়ে নয়াপল্টন মোড়, কাকরাইল, নাইটিঙ্গেল, ফকিরাপুল মোড় হয়ে পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সূত্র: ঢাকা পোস্ট

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, যে সংবিধানকে কাটাছেঁড়া করে বাকশালি সংবিধানে রূপান্তরিত করা হয়েছে, সেই সংবিধান দিয়ে জনগণের অধিকার রক্ষা হবে না। তাই এই সরকারকে জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুতের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। নুরুল হক নুর বলেন, এক মাসে দুই বার বিদ্যুৎ এর দাম বাড়িয়ে এই সরকার জনগণের সঙ্গে ভণ্ডামি করছে, ধোঁকাবাজি করছে। সরকার বাণিজ্যিক পর্যায়ে গ্যাস এবং বিদ্যুতের যে মূল্য বাড়িয়েছে, যার ফলে কলকারখানা, গার্মেন্টস এবং শিল্প প্রতিষ্ঠানের সব খরচ বেড়ে যাবে। ফলে এই ব্যয়ভার জনগণের ওপরে তারা চাপিয়ে দেবে। তিনি বলেন, গত ৩২ বছর দুটি দল দেশ চালিয়েছে, আপনারা কি বলতে পারবেন কখনো তারা জনগণের জন্য কাজ করেছে? কখনও জনগণ ভালো ছিল, সুখে ছিল? বরং এই সময়ে যে দল যখনই ক্ষমতায় ছিল তখনই সে বিরোধীদেরকে নির্মূল করে একদলীয় শাসন কায়েম করার পায়তারা করেছে। ১৯৯৬ সালে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৬ দিন জ্বালাও-পোড়াও আন্দোলন করে দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছিল। আবার তারাই সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। নুর বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকলে গণ অধিকার পরিষদ একক ভাবে প্রার্থী দেবে। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। আমরা গণতন্ত্র মঞ্চের সঙ্গে যেমন আছি, তেমনি বৃহৎ স্বার্থে অন্য সব বিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ ঐক্য গড়ে তুলতে চাই। বিক্ষোভ সমাবেশের সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান খান ও সাইফুল্লাহ হায়দার। এতে আরও বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, সোহরাব হোসেন, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, তারেক রহমান, মহানগর দক্ষিণের সদস্য সচিব ইসমাইল হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান। বিক্ষোভ সমাবেশ শেষে হারিকেন মিছিল নিয়ে নয়াপল্টন মোড়, কাকরাইল, নাইটিঙ্গেল, ফকিরাপুল মোড় হয়ে পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সূত্র: ঢাকা পোস্ট  

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×