কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী এম. এ. কাইয়ুম ইশতিয়াকের উঠান বৈঠক জনসমাগমে রূপ নিয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় আয়োজিত এ বৈঠকে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী এম. এ. কাইয়ুম ইশতিয়াক বলেন, “আমি শিলখালীর মানুষের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে শিলখালী ইউনিয়নকে একটি সুন্দর, সমৃদ্ধ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।
তিনি আরও বলেন, আমি চাই, ইউনিয়নের প্রতিটি মানুষ সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করুক। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে জনগণের মতামতের ভিত্তিতে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়াই হবে আমার লক্ষ্য।
পেকুয়ার টইটং যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
এ সময় উপস্থিত স্থানীয় ব্যক্তিরা এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগব্যবস্থার সংস্কার এবং নাগরিক সেবা সহজীকরণসহ বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন। তাঁরা স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
আসন্ন শিলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় সেগুনবাগিচায় কাইয়ুম ইশতিয়াকের এ উঠান বৈঠক অনুষ্ঠিত হলো। স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময়ের এ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী আলোচনা আরও জোরালো হয়েছে।
- পেকুয়ায় কৃষি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
- পেকুয়া জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: পেকুয়ার শিলখালীতে কাইয়ুম ইশতিয়াকের উঠান বৈঠকে মানুষের ঢল সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী এম. এ. কাইয়ুম ইশতিয়াকের উঠান বৈঠক জনসমাগমে রূপ ন। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন