কক্সবাজারের পেকুয়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে দলটি। বাকি দুই ইউনিয়নে শিগগিরই প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছে উপজেলা জামায়াত।
দলীয় সূত্রে জানা গেছে, বারবাকিয়া ইউনিয়নে এ এইচ এম বদিউল আলম, রাজাখালীতে মাওলানা মোশাররফ হোসাইন, মগনামায় শহীদুল মোস্তফা চৌধুরী, টৈটংয়ে মাওলানা হাসান শরীফ এবং শিলখালী ইউনিয়নে মোহাম্মদ ইলিয়াছকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
প্রার্থী চূড়ান্ত করার মধ্য দিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা জোরদারের উদ্যোগ নিয়েছে দলটি। এদিকে জামায়াতের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন জানান, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে প্রাথমিকভাবে পাঁচটিতে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি দুই ইউনিয়নেও শিগগিরই প্রার্থী ঘোষণা করা হবে।
পেকুয়ার টইটং যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
এদিকে রাজাখালী ইউনিয়নে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হওয়াকে কেন্দ্র করে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। ওই ইউনিয়নে দলীয় মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট হুমায়ুন কবির মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। পাশাপাশি জামায়াতের সব পদ-পদবি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন তিনি।
বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া হুমায়ুন কবিরের এ ঘোষণাকে কেন্দ্র করে রাজাখালীর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: পেকুয়ায় ইউপি নির্বাচন: পাঁচ ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী ঘোষণা সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের পেকুয়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন