হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় নেই মুস্তাফিজ ও সাকিব, নিবন্ধন করেছেন ১২ বাংলাদেশি ক্রিকেটার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: মুস্তাফিজুর রহমানঢাকা,২৫ নভেম্বর-আগামী আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানের নাম থাকার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা সত্যি হয়নি। এবারের নিলামের জন্য নাম নিবন্ধন করেননি বাংলাদেশের বাঁহাতি এই পেস…


মুস্তাফিজুর রহমান

ঢাকা,২৫ নভেম্বর-আগামী আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানের নাম থাকার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা সত্যি হয়নি। এবারের নিলামের জন্য নাম নিবন্ধন করেননি বাংলাদেশের বাঁহাতি এই পেসার। ফলে আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের প্রাথমিক তালিকায় তাঁর নাম নেই। একইভাবে তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানেরও।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ও ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।

তবে এবারের আইপিএল নিলামে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তাঁরা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।

আরও পড়ুন

শেষ ওভারের রোমাঞ্চে ভারতকে হারিয়ে ব্লাইন্ড এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

এর আগে বছরের শুরুতে আইপিএল নিয়ে আলোচনায় ছিলেন মুস্তাফিজ। নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে দুই দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা তৈরি হয়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ দল।

এবারের আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার রয়েছেন। তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি ক্রিকেটার।

নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ রয়েছে ২৫টি জায়গা।

এস এম/ ২৫ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় নেই মুস্তাফিজ ও সাকিব, নিবন্ধন করেছেন ১২ বাংলাদেশি ক্রিকেটার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: মুস্তাফিজুর রহমানঢাকা,২৫ নভেম্বর-আগামী আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানের নাম থাকার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা সত্যি হয়নি। এবার। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় নেই মুস্তাফিজ ও সাকিব, নিবন্ধন করেছেন ১২ বাংলাদেশি ক্রিকেটার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় নেই মুস্তাফিজ ও সাকিব, নিবন্ধন করেছেন ১২ বাংলাদেশি ক্রিকেটার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] মুস্তাফিজুর রহমানঢাকা,২৫ নভেম্বর-আগামী আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানের নাম থাকার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা সত্যি হয়নি। এবারের নিলামের জন্য নাম নিবন্ধন করেননি বাংলাদেশের বাঁহাতি এই পেসার। ফলে আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের প্রাথমিক তালিকায় তাঁর নাম নেই। একইভাবে তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানেরও।ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ও ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।তবে এবারের আইপিএল নিলামে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তাঁরা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।এর আগে বছরের শুরুতে আইপিএল নিয়ে আলোচনায় ছিলেন মুস্তাফিজ। নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে দুই দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা তৈরি হয়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ দল।এবারের আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার রয়েছেন। তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি ক্রিকেটার।নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ রয়েছে ২৫টি জায়গা।এস এম/ ২৫ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×