হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের বিরোধিতা রাশিয়ার, পুনর্ব্যক্ত করল ক্রেমলিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভমস্কো,২৫ নভেম্বর-ইউক্রেনের ভূখণ্ডে কোনো ধরনের বিদেশি সামরিক বাহিনী মোতায়েনের বিষয়টি রাশিয়ার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্…


ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

মস্কো,২৫ নভেম্বর-ইউক্রেনের ভূখণ্ডে কোনো ধরনের বিদেশি সামরিক বাহিনী মোতায়েনের বিষয়টি রাশিয়ার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের সাম্প্রতিক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মস্কোর এই অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার রুশ সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসকভ ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে রাশিয়ার অনড় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, ইউক্রেনের ভূখণ্ডে যেকোনো বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি রাশিয়ার কাছে সম্পূর্ণ অনুচিত ও অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, বিষয়টি আগেও বিভিন্ন পর্যায় থেকে বারবার স্পষ্ট করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই অবস্থানের কথা জানিয়েছেন।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রস্তাবের সমালোচনা করে ক্রেমলিনের মুখপাত্র বলেন, জনসনের ধ্বংসাত্মক মনোভাব সম্পর্কে রাশিয়া ভালোভাবেই অবগত। পেসকভ ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সেই ব্যক্তি, যিনি ২০২২ সালে যুদ্ধের অবসান হতে দেননি। খুব নরম ভাষায় বললেও তিনি এখনো শান্তিবিরোধী মনোভাব পোষণ করে চলেছেন।

আরও পড়ুন

উখিয়ায় ২৪ ঘণ্টায় ৯ জন গ্রেপ্তার, আদালতে পাঠানো হয়েছে ১১ জনকে

এস এম/ ২৫ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের বিরোধিতা রাশিয়ার, পুনর্ব্যক্ত করল ক্রেমলিন সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভমস্কো,২৫ নভেম্বর-ইউক্রেনের ভূখণ্ডে কোনো ধরনের বিদেশি সামরিক বাহিনী মোতায়েনের বিষয়টি রাশিয়ার কাছে স। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের বিরোধিতা রাশিয়ার, পুনর্ব্যক্ত করল ক্রেমলিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের বিরোধিতা রাশিয়ার, পুনর্ব্যক্ত করল ক্রেমলিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভমস্কো,২৫ নভেম্বর-ইউক্রেনের ভূখণ্ডে কোনো ধরনের বিদেশি সামরিক বাহিনী মোতায়েনের বিষয়টি রাশিয়ার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের সাম্প্রতিক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মস্কোর এই অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার রুশ সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসকভ ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে রাশিয়ার অনড় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, ইউক্রেনের ভূখণ্ডে যেকোনো বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি রাশিয়ার কাছে সম্পূর্ণ অনুচিত ও অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, বিষয়টি আগেও বিভিন্ন পর্যায় থেকে বারবার স্পষ্ট করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই অবস্থানের কথা জানিয়েছেন।সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রস্তাবের সমালোচনা করে ক্রেমলিনের মুখপাত্র বলেন, জনসনের ধ্বংসাত্মক মনোভাব সম্পর্কে রাশিয়া ভালোভাবেই অবগত। পেসকভ ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সেই ব্যক্তি, যিনি ২০২২ সালে যুদ্ধের অবসান হতে দেননি। খুব নরম ভাষায় বললেও তিনি এখনো শান্তিবিরোধী মনোভাব পোষণ করে চলেছেন।এস এম/ ২৫ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×