বুয়েনস আইরেস,২৫ নভেম্বর-আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসির পছন্দের ফুটবলার কারা, তা নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই রয়েছে। মাঠে নিজের পারফরম্যান্স দিয়ে যেমন শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন, তেমনি ভোটার হিসেবে কোন ফুটবলারদের এগিয়ে রেখেছেন আর্জেন্টাইন এই মহাতারকা, সেই তথ্যও এবার প্রকাশ্যে এসেছে। মেসির ভোট পাওয়া ১১ ফুটবলারের তালিকায় রয়েছেন চারজন আর্জেন্টাইন। তবে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা।
ব্যালন ডি’অরের আয়োজক প্রতিষ্ঠান ‘ফ্রান্স ফুটবল’ মেসির দেওয়া ভোটের হিসাব প্রকাশ করেছে। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের মূল পুরস্কার এবং ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত কোপা ট্রফিতে মেসির পছন্দের ফুটবলারদের নাম রয়েছে এই তালিকায়।
২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে ব্যালন ডি’অরের ভোট দিয়েছেন মেসি। সে সময় জাতীয় দলের অধিনায়কেরা এই পুরস্কারের ভোটার ছিলেন। পরবর্তী সময়ে ২০২১ সাল থেকে তরুণ ফুটবলারদের জন্য দেওয়া কোপা ট্রফির ভোটেও অংশ নিচ্ছেন তিনি।
২৮ বলে সেঞ্চুরি আর ৫২ বলে ডাবল সেঞ্চুরিতে বিশ্বক্রিকেট কাঁপালেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী
মেসির ভোট পাওয়া চার আর্জেন্টাইন ফুটবলার হলেন সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো ও আলেহান্দ্রো গারনাচো। তাদের মধ্যে সার্জিও আগুয়েরো দুইবার মেসির ভোট পেয়েছেন। মূল ব্যালন ডি’অরের ভোটে জায়গা পেয়েছেন আগুয়েরো, দি মারিয়া ও মাশ্চেরানো। অন্যদিকে, কোপা ট্রফির ভোটে স্থান পেয়েছেন গারনাচো।
মেসির সবচেয়ে পছন্দের ফুটবলারদের তালিকায় সবার ওপরে রয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের পাঁচটি আসরেই ইনিয়েস্তাকে ভোট দিয়েছেন মেসি। এর মধ্যে দুবার সাবেক এই বার্সেলোনা সতীর্থকে প্রথম পছন্দ হিসেবে রেখেছিলেন তিনি। এ ছাড়া জাভি হার্নান্দেজও একাধিকবার মেসির ভোট পেয়েছেন।
২০১৪ সালের ভোটে মেসির পছন্দ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের পর অনুষ্ঠিত সেই আসরে নিজের প্রথম ভোটটি আনহেল দি মারিয়াকে দিয়েছিলেন তিনি। দ্বিতীয় পছন্দ হিসেবে রেখেছিলেন ইনিয়েস্তাকে এবং তৃতীয় স্থানে ছিলেন মাশ্চেরানো।
নিয়ম অনুযায়ী, ভোটে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ফুটবলাররা যথাক্রমে পাঁচ, তিন ও এক পয়েন্ট পান।
কোপা ট্রফির ভোটেও মেসির পছন্দের তালিকায় উঠে এসেছে বেশ কয়েকজন তরুণ তারকার নাম। ২০২৬ সালের ভোটে তার প্রথম পছন্দ ছিলেন লামিনে ইয়ামাল। শেষ পর্যন্ত ৯৬-৯৪ ভোটের ব্যবধানে পাউ কুবারসিকে পেছনে ফেলে পুরস্কার জেতেন ইয়ামাল।
ব্যালন ডি’অরে মেসির ভোট
-
২০১১: জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও আগুয়েরো।
-
২০১২: আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, সার্জিও আগুয়েরো।
-
২০১৩: আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, নেইমার।
-
২০১৪: আনহেল দি মারিয়া, আন্দ্রেস ইনিয়েস্তা, হাভিয়ের মাশ্চেরানো।
-
২০১৫: লুইস সুয়ারেজ, নেইমার, আন্দ্রেস ইনিয়েস্তা।
কোপা ট্রফিতে মেসির ভোট
-
২০২১: পেদ্রি, নুনো মেন্দেস, জুড বেলিংহ্যাম।
-
২০২২: গাভি, নুনো মেন্দেস, জুড বেলিংহ্যাম।
-
২০২৩: জামাল মুসিয়ালা, পেদ্রি, জুড বেলিংহ্যাম।
-
২০২৪: লামিনে ইয়ামাল, পাউ কুবারসি, আলেহান্দ্রো গারনাচো।
-
২০২৫: লামিনে ইয়ামাল, দেজিরে দুয়ে, পাউ কুবারসি।
-
২০২৬: লামিনে ইয়ামাল, পাউ কুবারসি, ইব্রাহিম মাজা।
এস এম/ ২৫ নভেম্বর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: মেসির সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইনিয়েস্তা, তালিকায় চার আর্জেন্টাইন সম্পর্কিত তথ্য কী?
উত্তর: লিওনেল মেসিবুয়েনস আইরেস,২৫ নভেম্বর-আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসির পছন্দের ফুটবলার কারা, তা নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই রয়েছে। মা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন