ঢাকা,২৬ নভেম্বর-কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসীদের নিবন্ধন
কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. আব্দুল মামিন সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গোপালগঞ্জে বিকাশসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে যেসব প্রবাসী ভোটার এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধন করেছিলেন, তাদের ভোট দেওয়ার সম্মতি জানাতে নোটিফিকেশন পাঠানো হবে। ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে তাদের সম্মতি পাওয়ার পর প্রবাসের ঠিকানায় ব্যালট পাঠানো হবে।
এ ছাড়া, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি, তারাও এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। তারা ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপটিতে নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন।
এস এম/ ২৬ নভেম্বর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে পোস্টাল ভোট দিতে ৬ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীদের নিবন্ধন সম্পর্কিত তথ্য কী?
উত্তর: নির্বাচন কমিশনের (ইসি)ঢাকা,২৬ নভেম্বর-কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসীদের নিবন্ধনকার্য। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন