হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিলিকন ভ্যালিতে বাংলাদেশি বংশোদ্ভূত সুমায়া কাজীর সাফল্যের গল্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা এক কিশোরী। বয়স মাত্র ১১ বছর। যে বয়সে অন্য ছেলেমেয়েরা স্কুলের পড়াশোনা আর খেলাধুলা নিয়ে ব্যস্ত, সেই বয়সেই সে কলেজে গিয়ে ক্লাস করছে। সহপাঠীদের সবাই তার…


আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা এক কিশোরী। বয়স মাত্র ১১ বছর। যে বয়সে অন্য ছেলেমেয়েরা স্কুলের পড়াশোনা আর খেলাধুলা নিয়ে ব্যস্ত, সেই বয়সেই সে কলেজে গিয়ে ক্লাস করছে। সহপাঠীদের সবাই তার চেয়ে বয়সে বড়। স্কুলের গণ্ডি না পেরিয়েই কলেজের পড়াশোনা শুরু করা সেই মেয়েটি কয়েক বছর পর সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে চাকরি পায় আমেরিকার অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানে। কিন্তু চাকরিতেই থেমে থাকেনি তার পথচলা। একসময় নিজেই গড়ে তোলে প্রযুক্তি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান নিয়ে পৌঁছে যায় সিলিকন ভ্যালির আলোচিত উদ্যোক্তাদের কাতারে।

মেয়েটির নাম সুমায়া কাজী। বাংলাদেশি বংশোদ্ভূত এই আমেরিকান নারী প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক মহলে। তাঁর প্রতিষ্ঠিত সুমাজি (Sumazi) একসময় সিলিকন ভ্যালির আলোচিত নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একটি হয়ে ওঠে। তাঁর কাজ ও অর্জন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে CNN, Forbes, BusinessWeek, Reuters-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

আরও পড়ুন

নাশকতা ঠেকাতে এবার গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ: ট্রেন ও সরকারি বরাদ্দও স্থগিত

সুমায়ার জন্ম ১৯৮২ সালের ১৭ জুলাই, ক্যালিফোর্নিয়ার হলিউডে। বেড়ে ওঠা একই অঙ্গরাজ্যের মোরেনো ভ্যালি শহরে। ছোটবেলা থেকেই পড়াশোনায় এগিয়ে ছিলেন তিনি। ল্যান্ডমার্ক মিডল স্কুলে পড়ার সময় মাত্র ১১ বছর বয়সে রিভারসাইড কমিউনিটি কলেজে কোর্স করতে শুরু করেন।

পড়াশোনার পাশাপাশি নাচ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতেন সুমায়া। ১৬ বছর বয়সে মিস ইনল্যান্ড এম্পায়ার সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন। ক্যানিয়ন স্প্রিংস হাই স্কুলে পড়ার সময় সহপাঠীরা তাঁকে ভবিষ্যতে সবচেয়ে সফল হওয়ার সম্ভাবনাময় শিক্ষার্থী হিসেবেও নির্বাচিত করে।

উচ্চশিক্ষার জন্য সুমায়া ভর্তি হন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে ক্যাম্পাসে। যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ এই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে ব্যবসাবিষয়ক আন্তঃবিভাগীয় শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মানবাধিকার গবেষণা ও ব্যবসায়িক প্রতিযোগিতার সঙ্গেও যুক্ত হন তিনি।

বার্কলের হিউম্যান রাইটস সেন্টারে অধ্যাপক এরিক স্টোভারের অধীনে কাজ করার সময় বসনিয়া ও ক্রোয়েশিয়ার যুদ্ধের শিকার মানুষের সাক্ষাৎকারের লিখিত প্রতিলিপি তৈরিতে অংশ নেন সুমায়া। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের হাস স্কুল অব বিজনেসে সিসকো ও ডেলয়েটের যৌথ ই-বিজনেস কেস প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।

বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে সুমায়া যোগ দেন যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠান সান মাইক্রোসিস্টেমসে। প্রতিষ্ঠানটির গ্লোবাল কমিউনিকেশনস বিভাগে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার দায়িত্ব পান তিনি। পরবর্তী সময়ে সান মাইক্রোসিস্টেমস অধিগ্রহণ করে ওরাকল।

আজ বড় বড় কোম্পানি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে ব্যবসার প্রচার ও গ্রাহকদের সঙ্গে যোগাযোগের জন্য। কিন্তু দুই দশক আগে পরিস্থিতি ছিল আলাদা। তখন সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবসায়িক কাজে ব্যবহারের ধারণা সবে জনপ্রিয় হতে শুরু করেছে। প্রচলিত বিজ্ঞাপন ও সংবাদ বিজ্ঞপ্তির বাইরে গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সুযোগ তৈরি হচ্ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিকাশের সেই সময়ে সুমায়া সান মাইক্রোসিস্টেমসে এ-সংক্রান্ত কাজের দায়িত্ব পান। তিনি ছিলেন ফরচুন ৫০০ তালিকাভুক্ত প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার দায়িত্ব পাওয়া প্রথম দিকের পেশাজীবীদের একজন।

সান মাইক্রোসিস্টেমসে চাকরির পাশাপাশি নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন সুমায়া। আমেরিকায় বিভিন্ন অভিবাসী জনগোষ্ঠীর তরুণেরা পড়াশোনা, চাকরি ও ব্যবসায় সাফল্য অর্জন করছিলেন। তাঁদের অভিজ্ঞতা তুলে ধরতে একটি অনলাইন গণমাধ্যম প্রতিষ্ঠার উদ্যোগ নেন তিনি।

২০০৫ সালে মাত্র ২৩ বছর বয়সে প্রতিষ্ঠা করেন দ্য কালচারালকানেক্ট (The CulturalConnect)। এটি ছিল তরুণ পেশাজীবীদের নিয়ে একটি অনলাইন গণমাধ্যম উদ্যোগ। আমেরিকায় দক্ষিণ এশীয়, মধ্যপ্রাচ্য, আফ্রিকান, লাতিন আমেরিকান ও অন্যান্য এশীয় জনগোষ্ঠীর অসংখ্য তরুণ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করছিলেন। অথচ মূলধারার সংবাদমাধ্যমে তাঁদের অনেকের গল্পই স্থান পেত না। সুমায়া সেই মানুষদের সামনে নিয়ে আসতে চেয়েছিলেন।

তাঁর উদ্যোগে চালু হয় পাঁচটি প্রকাশনা। দ্য দেশিকানেক্ট, দ্য মিডইস্টকানেক্ট, দ্য এশিয়াকানেক্ট, দ্য আফ্রিকানাকানেক্ট ও দ্য ল্যাটিনকানেক্ট। এসব প্রকাশনায় বিভিন্ন জাতিগত ও সাংস্কৃতিক পটভূমির তরুণ পেশাজীবীদের অর্জন, কর্মজীবন এবং অভিজ্ঞতা তুলে ধরা হতো। এর মাধ্যমে সুমায়া শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠা করেননি, আমেরিকার বহুজাতিক সমাজে তরুণদের পরিচিতি ও পারস্পরিক যোগাযোগ বাড়ানোর একটি মাধ্যমও তৈরি করেছিলেন। একপর্যায়ে বিশ্বের প্রায় ১০০টি দেশে এসব প্রকাশনার পাঠকসংখ্যা ছড়িয়ে পড়ে।

এই উদ্যোগ তাঁকে তরুণ উদ্যোক্তা হিসেবে পরিচিতি এনে দেয়। ২০০৬ সালে বিজনেসউইক ম্যাগাজিনের আমেরিকার সেরা ২৫ বছরের কম বয়সী তরুণ উদ্যোক্তাদের তালিকায় তাঁর নাম আসে। পরের বছর CNN-এর ‘Young People Who Rock’ অনুষ্ঠানে তাঁকে তুলে ধরা হয়। একই সময়ে সিলিকন ভ্যালি বিজনেস জার্নাল তাঁকে ‘Dynamic Super Connector’ হিসেবে স্বীকৃতি দেয়।

এই অভিজ্ঞতা থেকেই সুমায়ার মাথায় আসে আরেকটি ব্যবসায়িক ধারণা। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের শত শত পরিচিতি থাকে। কিন্তু কোনো নির্দিষ্ট কাজের জন্য উপযুক্ত মানুষটিকে খুঁজে পাওয়া সব সময় সহজ নয়। ধরা যাক, একটি কোম্পানি নতুন কোনো দেশে ব্যবসা শুরু করতে চায়। সেই দেশে তাদের পরিচিত কেউ আছেন কি না, অথবা পরিচিত কারও মাধ্যমে উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছানো সম্ভব কি না, তা জানার জন্য অনেক সময় ব্যয় করতে হয়। এই সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে কাজ শুরু করেন সুমায়া।

২০১০ সালে তিনি প্রতিষ্ঠা করেন সুমাজি (Sumazi)। সান ফ্রান্সিসকোভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল মানুষের সামাজিক ও পেশাগত যোগাযোগের তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি করা। ব্যবসাপ্রতিষ্ঠান, ব্র্যান্ড, পরিচিত ব্যক্তিত্ব ও বিভিন্ন সংস্থার জন্য এমন একটি প্রযুক্তি তৈরির পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন তিনি।

২০১০ সালের সেপ্টেম্বরে সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘TechCrunch Disrupt Startup Battlefield’ প্রতিযোগিতায় অংশ নেয় সুমাজি। বিশ্বের বিভিন্ন দেশের এক হাজারের বেশি আবেদনকারী প্রতিষ্ঠানের মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছিল সুমায়ার প্রতিষ্ঠান। সেখানে বিনিয়োগকারী ও প্রযুক্তিবিশেষজ্ঞদের সামনে নিজেদের ব্যবসায়িক ধারণা তুলে ধরার সুযোগ পান তিনি ও তাঁর সহকর্মীরা।

প্রতিযোগিতায় সুমাজি অর্জন করে ওমিডিয়ার নেটওয়ার্ক পুরস্কার। বিশ্বের পরিবর্তনে সবচেয়ে বেশি সম্ভাবনাময় নতুন প্রতিষ্ঠান হিসেবে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হয় সুমাজিকে। ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর টেকক্রাঞ্চের প্রকাশিত বিজয়ীদের তালিকায়ও প্রতিষ্ঠানটির নাম স্থান পায়।

টেকক্রাঞ্চের প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিয়ে ২০১০ সালের অক্টোবরে প্রকাশিত এক লেখায় সুমায়া জানান, মাত্র দুই সপ্তাহ আগে তাঁরা প্রতিযোগিতায় নির্বাচিত হওয়ার খবর পান। এরপর শুরু হয় একটানা প্রস্তুতি। কখনো ১২ থেকে ১৪ ঘণ্টা ধরে চলত দলের সদস্যদের বৈঠক ও কাজ। কোনো কোনো দিন শেষ হতে ভোর পাঁচটা বেজে যেত। প্রযুক্তির উন্নয়ন, উপস্থাপনা তৈরি ও মহড়ার জন্য এত অল্প সময়ে তাঁদের প্রচুর কাজ করতে হয়েছিল। প্রতিযোগিতার পর সুমাজির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহও বেড়ে যায়।

প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে পরিচিতি পাওয়ার পর বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পান সুমায়া। ফেসবুক ও লিংকডইনের সঙ্গে সংশ্লিষ্ট TEDx আয়োজনের পাশাপাশি মালয়েশিয়ার ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম এবং ফ্রান্সের বিপণনবিষয়ক সম্মেলনেও অংশ নেন। উদ্যোক্তা জীবন, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

কর্মজীবনে আরও বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন সুমায়া। ২০০৮ সালে সান ফ্রান্সিসকোর এবিসি৭ টেলিভিশন তাঁকে উদীয়মান নেতৃত্বের একজন হিসেবে তুলে ধরে। ২০০৯ সালে ইউটনে রিডার সাময়িকীর বিশ্বের পরিবর্তনে ভূমিকা রাখা ৫০ জন দূরদর্শী ব্যক্তির তালিকায় স্থান পান। ২০১২ সালে ফোর্বস তাঁকে বার্কলে বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের একজন হিসেবে উল্লেখ করে। একই বছর রয়টার্সের ইন্টারনেটে প্রভাবশালী ৫০ জন নির্বাহীর তালিকায় অষ্টম স্থান পান তিনি। ২০১৪ সালে বিশ্বজুড়ে অনুপ্রেরণাদায়ী ১০ জন বাংলাদেশির তালিকাতেও স্থান পান সুমায়া।

সুমায়া কাজী সিলিকন ভ্যালির প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন। তবে তাঁর সাফল্য কেবল একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারীর আমেরিকায় প্রতিষ্ঠিত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। তাঁর জীবনকাহিনি এমন একজন মানুষের, যিনি অল্প বয়সে পাওয়া সুযোগগুলো কাজে লাগিয়েছেন এবং নিজের আগ্রহকে পেশায় পরিণত করেছেন।

তথ্যসূত্র: The Washington Post; Voice of America (VOA); TechCrunch


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: সিলিকন ভ্যালিতে বাংলাদেশি বংশোদ্ভূত সুমায়া কাজীর সাফল্যের গল্প সম্পর্কিত তথ্য কী?

উত্তর: আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা এক কিশোরী। বয়স মাত্র ১১ বছর। যে বয়সে অন্য ছেলেমেয়েরা স্কুলের পড়াশোনা আর খেলাধুলা নিয়ে ব্যস। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিলিকন ভ্যালিতে বাংলাদেশি বংশোদ্ভূত সুমায়া কাজীর সাফল্যের গল্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিলিকন ভ্যালিতে বাংলাদেশি বংশোদ্ভূত সুমায়া কাজীর সাফল্যের গল্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা এক কিশোরী। বয়স মাত্র ১১ বছর। যে বয়সে অন্য ছেলেমেয়েরা স্কুলের পড়াশোনা আর খেলাধুলা নিয়ে ব্যস্ত, সেই বয়সেই সে কলেজে গিয়ে ক্লাস করছে। সহপাঠীদের সবাই তার চেয়ে বয়সে বড়। স্কুলের গণ্ডি না পেরিয়েই কলেজের পড়াশোনা শুরু করা সেই মেয়েটি কয়েক বছর পর সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে চাকরি পায় আমেরিকার অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানে। কিন্তু চাকরিতেই থেমে থাকেনি তার পথচলা। একসময় নিজেই গড়ে তোলে প্রযুক্তি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান নিয়ে পৌঁছে যায় সিলিকন ভ্যালির আলোচিত উদ্যোক্তাদের কাতারে।মেয়েটির নাম সুমায়া কাজী। বাংলাদেশি বংশোদ্ভূত এই আমেরিকান নারী প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক মহলে। তাঁর প্রতিষ্ঠিত সুমাজি (Sumazi) একসময় সিলিকন ভ্যালির আলোচিত নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একটি হয়ে ওঠে। তাঁর কাজ ও অর্জন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে CNN, Forbes, BusinessWeek, Reuters-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।সুমায়ার জন্ম ১৯৮২ সালের ১৭ জুলাই, ক্যালিফোর্নিয়ার হলিউডে। বেড়ে ওঠা একই অঙ্গরাজ্যের মোরেনো ভ্যালি শহরে। ছোটবেলা থেকেই পড়াশোনায় এগিয়ে ছিলেন তিনি। ল্যান্ডমার্ক মিডল স্কুলে পড়ার সময় মাত্র ১১ বছর বয়সে রিভারসাইড কমিউনিটি কলেজে কোর্স করতে শুরু করেন।পড়াশোনার পাশাপাশি নাচ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতেন সুমায়া। ১৬ বছর বয়সে মিস ইনল্যান্ড এম্পায়ার সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন। ক্যানিয়ন স্প্রিংস হাই স্কুলে পড়ার সময় সহপাঠীরা তাঁকে ভবিষ্যতে সবচেয়ে সফল হওয়ার সম্ভাবনাময় শিক্ষার্থী হিসেবেও নির্বাচিত করে।উচ্চশিক্ষার জন্য সুমায়া ভর্তি হন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে ক্যাম্পাসে। যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ এই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে ব্যবসাবিষয়ক আন্তঃবিভাগীয় শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মানবাধিকার গবেষণা ও ব্যবসায়িক প্রতিযোগিতার সঙ্গেও যুক্ত হন তিনি।বার্কলের হিউম্যান রাইটস সেন্টারে অধ্যাপক এরিক স্টোভারের অধীনে কাজ করার সময় বসনিয়া ও ক্রোয়েশিয়ার যুদ্ধের শিকার মানুষের সাক্ষাৎকারের লিখিত প্রতিলিপি তৈরিতে অংশ নেন সুমায়া। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের হাস স্কুল অব বিজনেসে সিসকো ও ডেলয়েটের যৌথ ই-বিজনেস কেস প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে সুমায়া যোগ দেন যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠান সান মাইক্রোসিস্টেমসে। প্রতিষ্ঠানটির গ্লোবাল কমিউনিকেশনস বিভাগে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার দায়িত্ব পান তিনি। পরবর্তী সময়ে সান মাইক্রোসিস্টেমস অধিগ্রহণ করে ওরাকল।আজ বড় বড় কোম্পানি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে ব্যবসার প্রচার ও গ্রাহকদের সঙ্গে যোগাযোগের জন্য। কিন্তু দুই দশক আগে পরিস্থিতি ছিল আলাদা। তখন সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবসায়িক কাজে ব্যবহারের ধারণা সবে জনপ্রিয় হতে শুরু করেছে। প্রচলিত বিজ্ঞাপন ও সংবাদ বিজ্ঞপ্তির বাইরে গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সুযোগ তৈরি হচ্ছিল।সামাজিক যোগাযোগমাধ্যমের বিকাশের সেই সময়ে সুমায়া সান মাইক্রোসিস্টেমসে এ-সংক্রান্ত কাজের দায়িত্ব পান। তিনি ছিলেন ফরচুন ৫০০ তালিকাভুক্ত প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার দায়িত্ব পাওয়া প্রথম দিকের পেশাজীবীদের একজন।সান মাইক্রোসিস্টেমসে চাকরির পাশাপাশি নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন সুমায়া। আমেরিকায় বিভিন্ন অভিবাসী জনগোষ্ঠীর তরুণেরা পড়াশোনা, চাকরি ও ব্যবসায় সাফল্য অর্জন করছিলেন। তাঁদের অভিজ্ঞতা তুলে ধরতে একটি অনলাইন গণমাধ্যম প্রতিষ্ঠার উদ্যোগ নেন তিনি।২০০৫ সালে মাত্র ২৩ বছর বয়সে প্রতিষ্ঠা করেন দ্য কালচারালকানেক্ট (The CulturalConnect)। এটি ছিল তরুণ পেশাজীবীদের নিয়ে একটি অনলাইন গণমাধ্যম উদ্যোগ। আমেরিকায় দক্ষিণ এশীয়, মধ্যপ্রাচ্য, আফ্রিকান, লাতিন আমেরিকান ও অন্যান্য এশীয় জনগোষ্ঠীর অসংখ্য তরুণ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করছিলেন। অথচ মূলধারার সংবাদমাধ্যমে তাঁদের অনেকের গল্পই স্থান পেত না। সুমায়া সেই মানুষদের সামনে নিয়ে আসতে চেয়েছিলেন।তাঁর উদ্যোগে চালু হয় পাঁচটি প্রকাশনা। দ্য দেশিকানেক্ট, দ্য মিডইস্টকানেক্ট, দ্য এশিয়াকানেক্ট, দ্য আফ্রিকানাকানেক্ট ও দ্য ল্যাটিনকানেক্ট। এসব প্রকাশনায় বিভিন্ন জাতিগত ও সাংস্কৃতিক পটভূমির তরুণ পেশাজীবীদের অর্জন, কর্মজীবন এবং অভিজ্ঞতা তুলে ধরা হতো। এর মাধ্যমে সুমায়া শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠা করেননি, আমেরিকার বহুজাতিক সমাজে তরুণদের পরিচিতি ও পারস্পরিক যোগাযোগ বাড়ানোর একটি মাধ্যমও তৈরি করেছিলেন। একপর্যায়ে বিশ্বের প্রায় ১০০টি দেশে এসব প্রকাশনার পাঠকসংখ্যা ছড়িয়ে পড়ে।এই উদ্যোগ তাঁকে তরুণ উদ্যোক্তা হিসেবে পরিচিতি এনে দেয়। ২০০৬ সালে বিজনেসউইক ম্যাগাজিনের আমেরিকার সেরা ২৫ বছরের কম বয়সী তরুণ উদ্যোক্তাদের তালিকায় তাঁর নাম আসে। পরের বছর CNN-এর ‘Young People Who Rock’ অনুষ্ঠানে তাঁকে তুলে ধরা হয়। একই সময়ে সিলিকন ভ্যালি বিজনেস জার্নাল তাঁকে ‘Dynamic Super Connector’ হিসেবে স্বীকৃতি দেয়।এই অভিজ্ঞতা থেকেই সুমায়ার মাথায় আসে আরেকটি ব্যবসায়িক ধারণা। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের শত শত পরিচিতি থাকে। কিন্তু কোনো নির্দিষ্ট কাজের জন্য উপযুক্ত মানুষটিকে খুঁজে পাওয়া সব সময় সহজ নয়। ধরা যাক, একটি কোম্পানি নতুন কোনো দেশে ব্যবসা শুরু করতে চায়। সেই দেশে তাদের পরিচিত কেউ আছেন কি না, অথবা পরিচিত কারও মাধ্যমে উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছানো সম্ভব কি না, তা জানার জন্য অনেক সময় ব্যয় করতে হয়। এই সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে কাজ শুরু করেন সুমায়া।২০১০ সালে তিনি প্রতিষ্ঠা করেন সুমাজি (Sumazi)। সান ফ্রান্সিসকোভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল মানুষের সামাজিক ও পেশাগত যোগাযোগের তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি করা। ব্যবসাপ্রতিষ্ঠান, ব্র্যান্ড, পরিচিত ব্যক্তিত্ব ও বিভিন্ন সংস্থার জন্য এমন একটি প্রযুক্তি তৈরির পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন তিনি।২০১০ সালের সেপ্টেম্বরে সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘TechCrunch Disrupt Startup Battlefield’ প্রতিযোগিতায় অংশ নেয় সুমাজি। বিশ্বের বিভিন্ন দেশের এক হাজারের বেশি আবেদনকারী প্রতিষ্ঠানের মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছিল সুমায়ার প্রতিষ্ঠান। সেখানে বিনিয়োগকারী ও প্রযুক্তিবিশেষজ্ঞদের সামনে নিজেদের ব্যবসায়িক ধারণা তুলে ধরার সুযোগ পান তিনি ও তাঁর সহকর্মীরা।প্রতিযোগিতায় সুমাজি অর্জন করে ওমিডিয়ার নেটওয়ার্ক পুরস্কার। বিশ্বের পরিবর্তনে সবচেয়ে বেশি সম্ভাবনাময় নতুন প্রতিষ্ঠান হিসেবে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হয় সুমাজিকে। ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর টেকক্রাঞ্চের প্রকাশিত বিজয়ীদের তালিকায়ও প্রতিষ্ঠানটির নাম স্থান পায়।টেকক্রাঞ্চের প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিয়ে ২০১০ সালের অক্টোবরে প্রকাশিত এক লেখায় সুমায়া জানান, মাত্র দুই সপ্তাহ আগে তাঁরা প্রতিযোগিতায় নির্বাচিত হওয়ার খবর পান। এরপর শুরু হয় একটানা প্রস্তুতি। কখনো ১২ থেকে ১৪ ঘণ্টা ধরে চলত দলের সদস্যদের বৈঠক ও কাজ। কোনো কোনো দিন শেষ হতে ভোর পাঁচটা বেজে যেত। প্রযুক্তির উন্নয়ন, উপস্থাপনা তৈরি ও মহড়ার জন্য এত অল্প সময়ে তাঁদের প্রচুর কাজ করতে হয়েছিল। প্রতিযোগিতার পর সুমাজির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহও বেড়ে যায়।প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে পরিচিতি পাওয়ার পর বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পান সুমায়া। ফেসবুক ও লিংকডইনের সঙ্গে সংশ্লিষ্ট TEDx আয়োজনের পাশাপাশি মালয়েশিয়ার ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম এবং ফ্রান্সের বিপণনবিষয়ক সম্মেলনেও অংশ নেন। উদ্যোক্তা জীবন, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।কর্মজীবনে আরও বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন সুমায়া। ২০০৮ সালে সান ফ্রান্সিসকোর এবিসি৭ টেলিভিশন তাঁকে উদীয়মান নেতৃত্বের একজন হিসেবে তুলে ধরে। ২০০৯ সালে ইউটনে রিডার সাময়িকীর বিশ্বের পরিবর্তনে ভূমিকা রাখা ৫০ জন দূরদর্শী ব্যক্তির তালিকায় স্থান পান। ২০১২ সালে ফোর্বস তাঁকে বার্কলে বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের একজন হিসেবে উল্লেখ করে। একই বছর রয়টার্সের ইন্টারনেটে প্রভাবশালী ৫০ জন নির্বাহীর তালিকায় অষ্টম স্থান পান তিনি। ২০১৪ সালে বিশ্বজুড়ে অনুপ্রেরণাদায়ী ১০ জন বাংলাদেশির তালিকাতেও স্থান পান সুমায়া।সুমায়া কাজী সিলিকন ভ্যালির প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন। তবে তাঁর সাফল্য কেবল একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারীর আমেরিকায় প্রতিষ্ঠিত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। তাঁর জীবনকাহিনি এমন একজন মানুষের, যিনি অল্প বয়সে পাওয়া সুযোগগুলো কাজে লাগিয়েছেন এবং নিজের আগ্রহকে পেশায় পরিণত করেছেন।তথ্যসূত্র: The Washington Post; Voice of America (VOA); TechCrunch [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×