হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফরিদপুরে গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেফতার: বাস পোড়ানোর মামলায় পাঠানো হলো কারাগারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: গোপালগঞ্জ, ২৬ নভেম্বর – কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের এক নেতাকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত নেতার নাম হারুন-অর-রশীদ (৫২)। বুধবার (২৫ নভেম্বর)…


গোপালগঞ্জ, ২৬ নভেম্বর – কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের এক নেতাকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত নেতার নাম হারুন-অর-রশীদ (৫২)। বুধবার (২৫ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বাস পোড়ানোর অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

নিজরাই থানা পুড়িয়ে এখন চালুর দাবি! গোপালগঞ্জ আ.লীগের ৮ দফা বিবৃতিতে তোলপাড়

ডিবি ফরিদপুরের (ভাঙ্গা জোন) ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত দত্ত জানান, কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামের একটি বাড়ি থেকে রাত ৩টার দিকে হারুন-অর-রশীদকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য ফরিদপুর ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা হারুন-অর-রশীদ স্থানীয়ভাবে রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে পরিচিত। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কাশিয়ানী থানা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। নিজ এলাকা ছেড়ে ফরিদপুরের কানাইপুরে অবস্থান করার সময়ই তিনি গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতে ফরিদপুরের কানাইপুর এলাকার করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে বাস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাশকতা ও সহিংসতার মামলায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান তৎপরতার অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।

এনএন/ ২৬ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ফরিদপুরে গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেফতার: বাস পোড়ানোর মামলায় পাঠানো হলো কারাগারে সম্পর্কিত তথ্য কী?

উত্তর: গোপালগঞ্জ, ২৬ নভেম্বর – কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের এক নেতাকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ফরিদপুরে গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেফতার: বাস পোড়ানোর মামলায় পাঠানো হলো কারাগারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফরিদপুরে গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেফতার: বাস পোড়ানোর মামলায় পাঠানো হলো কারাগারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] গোপালগঞ্জ, ২৬ নভেম্বর – কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের এক নেতাকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত নেতার নাম হারুন-অর-রশীদ (৫২)। বুধবার (২৫ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।বাস পোড়ানোর অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।ডিবি ফরিদপুরের (ভাঙ্গা জোন) ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত দত্ত জানান, কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামের একটি বাড়ি থেকে রাত ৩টার দিকে হারুন-অর-রশীদকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য ফরিদপুর ডিবি কার্যালয়ে নেওয়া হয়।গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা হারুন-অর-রশীদ স্থানীয়ভাবে রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে পরিচিত। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কাশিয়ানী থানা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। নিজ এলাকা ছেড়ে ফরিদপুরের কানাইপুরে অবস্থান করার সময়ই তিনি গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েন।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতে ফরিদপুরের কানাইপুর এলাকার করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে বাস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।নাশকতা ও সহিংসতার মামলায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান তৎপরতার অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।এনএন/ ২৬ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×