হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রচারে জেনেলিয়ার কানের দুল মুখ দিয়ে খুললেন ইমরান, নেটদুনিয়ায় বিতর্ক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: জেনেলিয়ার কানের দুল মুখ দিয়ে খুললেন ইমরানমুম্বাই,২৪ নভেম্বর-বলিউডের সিনেমায় রোম্যান্টিক দৃশ্য নতুন কিছু নয়। তবে এবার সিনেমার প্রচারের মঞ্চে ব্যতিক্রমী এক ঘটনা ঘটিয়ে আলোচনায় এসেছেন অভিনেতা ইমরা…


জেনেলিয়ার কানের দুল মুখ দিয়ে খুললেন ইমরান

মুম্বাই,২৪ নভেম্বর-বলিউডের সিনেমায় রোম্যান্টিক দৃশ্য নতুন কিছু নয়। তবে এবার সিনেমার প্রচারের মঞ্চে ব্যতিক্রমী এক ঘটনা ঘটিয়ে আলোচনায় এসেছেন অভিনেতা ইমরান হাশমী। অভিনেত্রী জেনেলিয়া ডিসুজার কানের দুল হাত দিয়ে নয়, মুখ দিয়ে খুলে নেন তিনি। এই দৃশ্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

আসন্ন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রচার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ইমরান হাশমী ও জেনেলিয়া ডিসুজা। সম্প্রতি সিনেমার প্রচারের অংশ হিসেবে ‘ইন্ডিয়ান আইডল: লেজেন্ডস রিটার্ন’-এর বিশেষ পর্বে হাজির হন তারা। সেখানে সিনেমার পাশাপাশি বিচারক হিমেশ রেশমিয়ার সুরে তৈরি ‘দর্দ-এ-দিল দর্দ-এ-জিগর’ গান নিয়েও কথা হয়। একপর্যায়ে গানের রোম্যান্টিক মুহূর্তটি আবারও মঞ্চে তুলে ধরেন তারা।

দেখা যায়, একটি বেঞ্চে বসে আছেন জেনেলিয়া। তার কাছে এগিয়ে যান ইমরান। এরপর মুখ দিয়ে জেনেলিয়ার কানের দুল খুলে নেওয়ার অভিনয় করেন তিনি। তাদের এমন কাণ্ড দেখে অনুষ্ঠানের প্রতিযোগীদের কেউ অবাক হন, আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করেন।

আরও পড়ুন

বগুড়ার হাসপাতালে অভিনেতা সোহেল খানের মৃত্যু

তবে মঞ্চের সেই রোম্যান্টিক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় বিতর্ক। বিশেষ করে জেনেলিয়ার স্বামী অভিনেতা রীতেশ দেশমুখকে টেনে এনে নানা মন্তব্য করছেন নেটিজেনদের একাংশ। তাদের একজন মন্তব্য করেছেন, কোনো নারী যদি রীতেশের সঙ্গে এমন আচরণ করতেন, তাহলে জেনেলিয়া বিষয়টি কীভাবে নিতেন? আরেকজন লিখেছেন, ইমরানের সঙ্গে জুটি বাঁধলে এমন দৃশ্য তো থাকবেই।

তবে সমালোচনার পাশাপাশি দুই তারকার পক্ষেও কথা বলেছেন অনেকে। তাদের মতে, ইমরান ও জেনেলিয়া দুজনই পেশাদার অভিনেতা। সিনেমার প্রচারের অংশ হিসেবেই তারা দৃশ্যটি উপস্থাপন করেছেন। তাই এ নিয়ে নেতিবাচক মন্তব্য করার কোনো কারণ নেই।

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ইমরান হাশমী ও জেনেলিয়া ডিসুজা অভিনীত ‘গানমাস্টার জি৯’। সিনেমাটির প্রচারের মধ্যেই দুই তারকার এই মুহূর্ত দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল বাড়িয়েছে।

এস এম/ ২৪ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: প্রচারে জেনেলিয়ার কানের দুল মুখ দিয়ে খুললেন ইমরান, নেটদুনিয়ায় বিতর্ক সম্পর্কিত তথ্য কী?

উত্তর: জেনেলিয়ার কানের দুল মুখ দিয়ে খুললেন ইমরানমুম্বাই,২৪ নভেম্বর-বলিউডের সিনেমায় রোম্যান্টিক দৃশ্য নতুন কিছু নয়। তবে এবার সিনেমার প্রচারে। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

প্রচারে জেনেলিয়ার কানের দুল মুখ দিয়ে খুললেন ইমরান, নেটদুনিয়ায় বিতর্ক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রচারে জেনেলিয়ার কানের দুল মুখ দিয়ে খুললেন ইমরান, নেটদুনিয়ায় বিতর্ক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] জেনেলিয়ার কানের দুল মুখ দিয়ে খুললেন ইমরানমুম্বাই,২৪ নভেম্বর-বলিউডের সিনেমায় রোম্যান্টিক দৃশ্য নতুন কিছু নয়। তবে এবার সিনেমার প্রচারের মঞ্চে ব্যতিক্রমী এক ঘটনা ঘটিয়ে আলোচনায় এসেছেন অভিনেতা ইমরান হাশমী। অভিনেত্রী জেনেলিয়া ডিসুজার কানের দুল হাত দিয়ে নয়, মুখ দিয়ে খুলে নেন তিনি। এই দৃশ্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।আসন্ন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রচার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ইমরান হাশমী ও জেনেলিয়া ডিসুজা। সম্প্রতি সিনেমার প্রচারের অংশ হিসেবে ‘ইন্ডিয়ান আইডল: লেজেন্ডস রিটার্ন’-এর বিশেষ পর্বে হাজির হন তারা। সেখানে সিনেমার পাশাপাশি বিচারক হিমেশ রেশমিয়ার সুরে তৈরি ‘দর্দ-এ-দিল দর্দ-এ-জিগর’ গান নিয়েও কথা হয়। একপর্যায়ে গানের রোম্যান্টিক মুহূর্তটি আবারও মঞ্চে তুলে ধরেন তারা।দেখা যায়, একটি বেঞ্চে বসে আছেন জেনেলিয়া। তার কাছে এগিয়ে যান ইমরান। এরপর মুখ দিয়ে জেনেলিয়ার কানের দুল খুলে নেওয়ার অভিনয় করেন তিনি। তাদের এমন কাণ্ড দেখে অনুষ্ঠানের প্রতিযোগীদের কেউ অবাক হন, আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করেন।তবে মঞ্চের সেই রোম্যান্টিক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় বিতর্ক। বিশেষ করে জেনেলিয়ার স্বামী অভিনেতা রীতেশ দেশমুখকে টেনে এনে নানা মন্তব্য করছেন নেটিজেনদের একাংশ। তাদের একজন মন্তব্য করেছেন, কোনো নারী যদি রীতেশের সঙ্গে এমন আচরণ করতেন, তাহলে জেনেলিয়া বিষয়টি কীভাবে নিতেন? আরেকজন লিখেছেন, ইমরানের সঙ্গে জুটি বাঁধলে এমন দৃশ্য তো থাকবেই।তবে সমালোচনার পাশাপাশি দুই তারকার পক্ষেও কথা বলেছেন অনেকে। তাদের মতে, ইমরান ও জেনেলিয়া দুজনই পেশাদার অভিনেতা। সিনেমার প্রচারের অংশ হিসেবেই তারা দৃশ্যটি উপস্থাপন করেছেন। তাই এ নিয়ে নেতিবাচক মন্তব্য করার কোনো কারণ নেই।উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ইমরান হাশমী ও জেনেলিয়া ডিসুজা অভিনীত ‘গানমাস্টার জি৯’। সিনেমাটির প্রচারের মধ্যেই দুই তারকার এই মুহূর্ত দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল বাড়িয়েছে।এস এম/ ২৪ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×