ঢাকা,২৬ নভেম্বর-রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
বিজয় দিবসে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতিকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
৩ কোটি ৮০ লাখ মানুষ কিডনি রোগে ভুগছেন! ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর বড় ঘোষণা
চিঠিতে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
পরবর্তী সময়ে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে একটি সারসংক্ষেপ পাঠানো হলে তিনি তাতে সম্মতি দেন। এ কারণে নির্ধারিত দিনে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা অনুযায়ী, শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে তিনটি বেজমেন্টসহ ১৪টি ১২ তলা ভবন নির্মাণের কথা রয়েছে। এসব ভবনে মোট প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট জায়গা থাকবে। এ ছাড়া ৩ হাজার ৮০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে। প্রকল্প এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ে কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
উল্লেখ্য, রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয়ের ১২টি প্রধান ভবনের মধ্যে ৮টির অবস্থা বেশ নাজুক বলে জানিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। এসব ভবনের অধিকাংশই ১৯৬০-এর দশকে নির্মিত। জরাজীর্ণ ভবনগুলো ভেঙে নতুন করে নির্মাণের বিষয়টি সামনে আসার পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের উদ্যোগ নেয় সরকার।
এস এম/ ২৬ নভেম্বর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: ১৬ ডিসেম্বর আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সম্পর্কিত তথ্য কী?
উত্তর: প্রধানমন্ত্রীঢাকা,২৬ নভেম্বর-রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি দিয়েছেন। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন