হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘বেতার শান্তি ও মানবতার মন্ত্রে উজ্জীবিত অনুষ্ঠান প্রচার করবে’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৭ অপরাহ্ন

 তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, করোনা মহামারি এবং ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক ও উৎপাদন সংকটে নিপতিত বিশ্বে আজ যে অশান্তি বিরাজ করছে, সেখান থেকে উত্তরণের জন্য বেতারকে শান্তির বার্তা দিতে হবে।

তিনি বলেন, প্রযুক্তির আগ্রাসনে আমরা যেন যন্ত্র হয়ে না যাই, আমাদের মমত্ববোধ, সহমর্মিতা যেন না হারিয়ে যায়, সেজন্য মানবতার পতাকা তুলে রাখতে হবে। বেতারের সেই ভূমিকা নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ বেতারের সদর দপ্তর প্রাঙ্গণে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের সময় দেশের মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধাদের প্রেরণা যুগিয়ে অনবদ্য ভূমিকা রেখেছে এবং স্বাধীনতার পর থেকেও দেশ গঠনেও অবদান রেখে চলেছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, উঁচু পাহাড় থেকে সমুদ্র অবধি পৌঁছে যাওয়া বেতার তরঙ্গ মানুষকে বহু জরুরি তথ্য দেয় ও বোধ সমৃদ্ধ করে।

আরও পড়ুন

রক্ষণাবেক্ষণ শেষে সামিটের এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু

তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার ও ইউনেস্কো ঢাকা অফিস প্রধান সুসান ম্যারি ভাইজ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে নৃত্য পরিচালক হাসনা ফিতরিয়া ফাহমিদা বানুর দলের ‘একটি দেশ একটি নেতা, একটি ডাকে স্বাধীনতা’ গীতিনৃত্যের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। সংগীতশিল্পী পূর্ণ চন্দ্র রায়, পল্লবী সরকার মালতী, অলোক সেন, তাসমিনা চৌধুরী অরিন, নাজু আখন্দ ও তার দল, আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়, লাল্টু হোসাইন ও ফাতেমা আফরোজ সোহেলী এতে অংশ নেন।

এর আগে দুপুরে বিশ্ব বেতার দিবস উপলক্ষে বেতার থেকে সংলগ্ন এলাকা ভ্রমণকারী র‍্যালি উদ্বোধন করেন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। বেতারের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রোতাক্লাবের সদস্যরা দিনব্যাপী আয়োজনে যোগ দেন।

সূত্র: ঢাকা পোস্ট

 

 

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

‘বেতার শান্তি ও মানবতার মন্ত্রে উজ্জীবিত অনুষ্ঠান প্রচার করবে’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘বেতার শান্তি ও মানবতার মন্ত্রে উজ্জীবিত অনুষ্ঠান প্রচার করবে’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1]  তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, করোনা মহামারি এবং ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক ও উৎপাদন সংকটে নিপতিত বিশ্বে আজ যে অশান্তি বিরাজ করছে, সেখান থেকে উত্তরণের জন্য বেতারকে শান্তির বার্তা দিতে হবে। তিনি বলেন, প্রযুক্তির আগ্রাসনে আমরা যেন যন্ত্র হয়ে না যাই, আমাদের মমত্ববোধ, সহমর্মিতা যেন না হারিয়ে যায়, সেজন্য মানবতার পতাকা তুলে রাখতে হবে। বেতারের সেই ভূমিকা নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ বেতারের সদর দপ্তর প্রাঙ্গণে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের সময় দেশের মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধাদের প্রেরণা যুগিয়ে অনবদ্য ভূমিকা রেখেছে এবং স্বাধীনতার পর থেকেও দেশ গঠনেও অবদান রেখে চলেছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, উঁচু পাহাড় থেকে সমুদ্র অবধি পৌঁছে যাওয়া বেতার তরঙ্গ মানুষকে বহু জরুরি তথ্য দেয় ও বোধ সমৃদ্ধ করে। তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার ও ইউনেস্কো ঢাকা অফিস প্রধান সুসান ম্যারি ভাইজ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে নৃত্য পরিচালক হাসনা ফিতরিয়া ফাহমিদা বানুর দলের ‘একটি দেশ একটি নেতা, একটি ডাকে স্বাধীনতা’ গীতিনৃত্যের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। সংগীতশিল্পী পূর্ণ চন্দ্র রায়, পল্লবী সরকার মালতী, অলোক সেন, তাসমিনা চৌধুরী অরিন, নাজু আখন্দ ও তার দল, আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়, লাল্টু হোসাইন ও ফাতেমা আফরোজ সোহেলী এতে অংশ নেন। এর আগে দুপুরে বিশ্ব বেতার দিবস উপলক্ষে বেতার থেকে সংলগ্ন এলাকা ভ্রমণকারী র‍্যালি উদ্বোধন করেন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। বেতারের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রোতাক্লাবের সদস্যরা দিনব্যাপী আয়োজনে যোগ দেন। সূত্র: ঢাকা পোস্ট      

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×