হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে আরব আমিরাত ও জর্ডান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:৫১ অপরাহ্ন


জেরুজালেম, ২৭ জুলাই – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। গতকাল শনিবার (২৬ জুলাই) থেকে আজ রোববার পর্যন্ত ২৫ টন সহায়তা গাজায় পৌঁছে দিয়েছে দেশ দুটি।

বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন জর্ডানের এক কর্মকর্তা। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে গাজার খান ইউনিসে প্যারাস্যুট দিয়ে খাদ্যপণ্য নেমে আসছে। তবে সেগুলো আমিরাত আর জর্ডানের সহায়তা ছিল কি না সেটি নিশ্চিত নয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এখন পর্যন্ত তাদের হামলায় সেখানে প্রায় ৫৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রকৃত সংখ্যা এরচেয়েও বেশি বলে আশঙ্কা করা হয়।

হত্যার পাশাপাশি গাজার মানুষকে অভুক্তও রাখছে দখলদাররা। তারা গাজায় টানা কয়েক মাস কোনো খাদ্যপণ্য ঢুকতে দেয়নি। এতে করে গাজার বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ দেখা দেয়। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে অপুষ্টিতে ভুগে মানুষ মারা যেতে শুরু করেছেন। এখন পর্যন্ত অভুক্ত থেকে গাজায় অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে।

দখলদার ইসরায়েলের সঙ্গে প্রায় এক মাস ধরে আবারও হামাসের যুদ্ধবিরতির আলোচনা চলছিল। কিন্তু গত সপ্তাহে আলোচনা হঠাৎ স্থগিত হয়ে যায়। কাতারের রাজধানী দোহা থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের আলোচকদের ফিরিয়ে নেয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে আরব আমিরাত ও জর্ডান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে আরব আমিরাত ও জর্ডান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২৭ জুলাই – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। গতকাল শনিবার (২৬ জুলাই) থেকে আজ রোববার পর্যন্ত ২৫ টন সহায়তা গাজায় পৌঁছে দিয়েছে দেশ দুটি।বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন জর্ডানের এক কর্মকর্তা। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে গাজার খান ইউনিসে প্যারাস্যুট দিয়ে খাদ্যপণ্য নেমে আসছে। তবে সেগুলো আমিরাত আর জর্ডানের সহায়তা ছিল কি না সেটি নিশ্চিত নয়।২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এখন পর্যন্ত তাদের হামলায় সেখানে প্রায় ৫৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রকৃত সংখ্যা এরচেয়েও বেশি বলে আশঙ্কা করা হয়।হত্যার পাশাপাশি গাজার মানুষকে অভুক্তও রাখছে দখলদাররা। তারা গাজায় টানা কয়েক মাস কোনো খাদ্যপণ্য ঢুকতে দেয়নি। এতে করে গাজার বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ দেখা দেয়। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে অপুষ্টিতে ভুগে মানুষ মারা যেতে শুরু করেছেন। এখন পর্যন্ত অভুক্ত থেকে গাজায় অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে।দখলদার ইসরায়েলের সঙ্গে প্রায় এক মাস ধরে আবারও হামাসের যুদ্ধবিরতির আলোচনা চলছিল। কিন্তু গত সপ্তাহে আলোচনা হঠাৎ স্থগিত হয়ে যায়। কাতারের রাজধানী দোহা থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের আলোচকদের ফিরিয়ে নেয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×