হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিকে ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধন নেওয়ার নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৭ অক্টোবর – অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে আগামী ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধন নেওয়ার নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে নিবন্ধন না নিলে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও পড়ুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেতে ভুয়া তথ্য! পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, দেশে বিভিন্ন ট্রাভেল এজেন্সি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন বা ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ ছাড়া ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। এই ধরনের কার্যক্রম পরিচালনার ফলে আকাশপথে পরিবহন সংক্রান্ত অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও প্রতারণা সংক্রান্ত অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

ইতিপূর্বে মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময়ে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে আইন ও বিধি অনুযায়ী নিবন্ধনের জন্য নির্দেশনা দেওয়া হলেও তা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন-২০১৩, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০২১ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুযায়ী নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নবায়ন ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা করা আইনের গুরুতর লঙ্ঘন ও গুরুতর অপরাধ।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৭ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিকে ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধন নেওয়ার নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিকে ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধন নেওয়ার নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ অক্টোবর – অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে আগামী ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধন নেওয়ার নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে নিবন্ধন না নিলে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, দেশে বিভিন্ন ট্রাভেল এজেন্সি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন বা ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ ছাড়া ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। এই ধরনের কার্যক্রম পরিচালনার ফলে আকাশপথে পরিবহন সংক্রান্ত অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও প্রতারণা সংক্রান্ত অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।ইতিপূর্বে মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময়ে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে আইন ও বিধি অনুযায়ী নিবন্ধনের জন্য নির্দেশনা দেওয়া হলেও তা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন-২০১৩, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০২১ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুযায়ী নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নবায়ন ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা করা আইনের গুরুতর লঙ্ঘন ও গুরুতর অপরাধ।সূত্র: জাগো নিউজএনএন/ ১৭ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×