হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অনুমতি ছাড়া চিঠি দেওয়ায় বিরোধীদলীয় নেতার উপদেষ্টা বরখাস্ত, নতুন নিয়োগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন


ঢাকা, ১০ মার্চ – জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সম্মতি ছাড়াই পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর জেরে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মাহমুদুল হাসানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন উপদেষ্টা হিসেবে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

তিনি জানান সম্প্রতি গণমাধ্যমে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর বিভ্রান্তি এড়াতে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয় ঘটনাটি মূলত প্রায় দুই সপ্তাহ আগের। সে সময় অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দেশের পররাষ্ট্র বিষয়ে জামায়াতে ইসলামীর কিছু অবস্থান স্পষ্ট করার স্বার্থে পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠানোর বিষয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নির্দেশিত বিষয়ের বাইরে কিছু বিষয় যুক্ত করে চিঠিটি মন্ত্রণালয়ে পাঠান।

বিশেষ করে চিঠিতে উল্লেখিত মন্ত্রীর পদমর্যাদা সংক্রান্ত অংশটি আমিরে জামায়াতের নির্দেশনায় ছিল না। বিবৃতিতে আরও বলা হয় বিষয়টি দলের নজরে আসার সঙ্গে সঙ্গেই ডা. শফিকুর রহমান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। গত ২ মার্চ অধ্যাপক মাহমুদুল হাসানকে আনুষ্ঠানিকভাবে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে বিরোধীদলীয় নেতার নতুন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এনএন/ ১০ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

অনুমতি ছাড়া চিঠি দেওয়ায় বিরোধীদলীয় নেতার উপদেষ্টা বরখাস্ত, নতুন নিয়োগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অনুমতি ছাড়া চিঠি দেওয়ায় বিরোধীদলীয় নেতার উপদেষ্টা বরখাস্ত, নতুন নিয়োগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ মার্চ – জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সম্মতি ছাড়াই পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর জেরে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মাহমুদুল হাসানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন উপদেষ্টা হিসেবে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে নিয়োগ দেওয়া হয়েছে।মঙ্গলবার দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান সম্প্রতি গণমাধ্যমে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর বিভ্রান্তি এড়াতে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে।বিবৃতিতে উল্লেখ করা হয় ঘটনাটি মূলত প্রায় দুই সপ্তাহ আগের। সে সময় অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দেশের পররাষ্ট্র বিষয়ে জামায়াতে ইসলামীর কিছু অবস্থান স্পষ্ট করার স্বার্থে পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠানোর বিষয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নির্দেশিত বিষয়ের বাইরে কিছু বিষয় যুক্ত করে চিঠিটি মন্ত্রণালয়ে পাঠান।বিশেষ করে চিঠিতে উল্লেখিত মন্ত্রীর পদমর্যাদা সংক্রান্ত অংশটি আমিরে জামায়াতের নির্দেশনায় ছিল না। বিবৃতিতে আরও বলা হয় বিষয়টি দলের নজরে আসার সঙ্গে সঙ্গেই ডা. শফিকুর রহমান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। গত ২ মার্চ অধ্যাপক মাহমুদুল হাসানকে আনুষ্ঠানিকভাবে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে বিরোধীদলীয় নেতার নতুন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।এনএন/ ১০ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×