হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অপরাধী যেই হোক কঠোর হস্তে দমন করা হবে: আইজিপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন


ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, অপরাধী যেই হোক তাদের কঠোর হস্তে দমন করা হবে এবং এ ক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদপুর এলাকায় পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় সাধারণ মানুষ যাতে ভীত না হয় সে জন্য তিনি নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নেমেছেন। এ সময় তার সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ও তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি জানান, সন্ধ্যার পর থেকে বিশেষ ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে এবং ছিনতাইকারী থেকে শুরু করে মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হচ্ছে।

আরও পড়ুন

সৌদি আরব হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে

তিনি রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন, কারণ এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি অর্থনীতি ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে তিনি নিজেও রাতে টহলে থাকার ঘোষণা দেন। তিনি মনে করেন, তিনি মাঠে থাকলে সহকর্মীরা আরও সক্রিয় থাকবেন এবং আইন প্রয়োগে কঠোরতা বাড়বে। পুলিশ প্রধান আরও জানান, সাধারণ মানুষ পুলিশের পাশে রয়েছে। তিনি তথাকথিত হোয়াইট কলার অপরাধীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অপরাধী যেই হোক কঠোর হস্তে দমন করা হবে: আইজিপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অপরাধী যেই হোক কঠোর হস্তে দমন করা হবে: আইজিপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, অপরাধী যেই হোক তাদের কঠোর হস্তে দমন করা হবে এবং এ ক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।মোহাম্মদপুর এলাকায় পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় সাধারণ মানুষ যাতে ভীত না হয় সে জন্য তিনি নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নেমেছেন। এ সময় তার সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ও তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি জানান, সন্ধ্যার পর থেকে বিশেষ ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে এবং ছিনতাইকারী থেকে শুরু করে মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হচ্ছে।তিনি রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন, কারণ এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি অর্থনীতি ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে তিনি নিজেও রাতে টহলে থাকার ঘোষণা দেন। তিনি মনে করেন, তিনি মাঠে থাকলে সহকর্মীরা আরও সক্রিয় থাকবেন এবং আইন প্রয়োগে কঠোরতা বাড়বে। পুলিশ প্রধান আরও জানান, সাধারণ মানুষ পুলিশের পাশে রয়েছে। তিনি তথাকথিত হোয়াইট কলার অপরাধীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×