হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে বাসে ২৬ কেজি গাঁজা, নারীসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন। আজ শনিবার (৩ অক্টোবর) ভোর তিনটার দ…

কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন।

আজ শনিবার (৩ অক্টোবর) ভোর তিনটার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড বাসস্ট্যান্ড এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আইয়াজ (২৫) এবং কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাসিনা বেগম (৫৫)।

আইয়াজ ওই ক্যাম্পের মো. এবাইদুল্লার ছেলে। হাসিনা বেগমের স্বামীর নাম শামছুল আলম।সহকারী পরিচালক (মিডিয়া) এ এম ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআরবি-১৫ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কুমিল্লা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে করে মাদক নিয়ে কয়েকজন কারবারি কক্সবাজারে আসছেন। পরে লিংক রোড বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি বসানো হয়।

আরও পড়ুন

চকরিয়ায় সিমেন্ট কোম্পানির কভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী মারছা বাস উল্টে খাদে, আহত -২০

ভোর তিনটার দিকে সৌদিয়া পরিবহনের বাসটিতে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মুঠোফোন জব্দ করা হয়।

এসআরবি-১৫-এর ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: কক্সবাজারে বাসে ২৬ কেজি গাঁজা, নারীসহ গ্রেপ্তার ২ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গ্রেপ্তার ব্যক্তিদে। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে বাসে ২৬ কেজি গাঁজা, নারীসহ গ্রেপ্তার ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে বাসে ২৬ কেজি গাঁজা, নারীসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন। আজ শনিবার (৩ অক্টোবর) ভোর তিনটার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড বাসস্ট্যান্ড এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আইয়াজ (২৫) এবং কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাসিনা বেগম (৫৫)। আইয়াজ ওই ক্যাম্পের মো. এবাইদুল্লার ছেলে। হাসিনা বেগমের স্বামীর নাম শামছুল আলম।সহকারী পরিচালক (মিডিয়া) এ এম ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসআরবি-১৫ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কুমিল্লা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে করে মাদক নিয়ে কয়েকজন কারবারি কক্সবাজারে আসছেন। পরে লিংক রোড বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি বসানো হয়। ভোর তিনটার দিকে সৌদিয়া পরিবহনের বাসটিতে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মুঠোফোন জব্দ করা হয়। এসআরবি-১৫-এর ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×