হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অপরিচিত নম্বর থেকে অপহরণের হুমকি পাচ্ছেন ক্রিকেটার মিঠুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন


ঢাকা, ১৬ জানুয়ারি – বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি ও ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মিঠুনকে অপরিচিত একাধিক নম্বর থেকে গালাগাল করা হচ্ছে এবং অপহরণের মতো হুমকি দেওয়া হয়েছে। শুধু ফোন কল নয়, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারেও তাকে এসব হুমকি পাঠানো হচ্ছে। মিঠুন যে হুমকি পেয়েছেন, তার অডিও ও বার্তাগুলো গণমাধ্যমের হাতে এসেছে।

সম্প্রতি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে প্রকাশ্যে অসম্মানজনক মন্তব্য করার পর এর প্রতিবাদে ক্রিকেটাররা সব ধরনের খেলা বয়কটের সিদ্ধান্ত নেন। এই আন্দোলনে নেতৃত্ব দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব, আর তারা নাজমুল ইসলামের পদত্যাগের দাবি তোলে। বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও ক্রিকেটাররা নিজেদের অবস্থানে অনড় থাকায় দিনের দুটি ম্যাচই স্থগিত হয়ে যায়।

আরও পড়ুন

পাকিস্তানের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল

ক্রিকেটাররা স্পষ্ট করে জানিয়ে দেন, মাঠে ফেরার শর্ত হিসেবে নাজমুল ইসলামকে বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করতে হবে। পরে বোর্ড এক অনলাইন সভায় তার পরিচালক পদ বহাল রাখলেও বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে তাকে অব্যাহতি দেয়।

এরপর কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রকাশ্যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের কাছে ক্ষমা না চাইলে তারা মাঠে ফিরবে না। একই সঙ্গে নাজমুল ইসলামকে বিসিবি পরিচালক পদ থেকে অপসারণের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে বলেও বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

অপরিচিত নম্বর থেকে অপহরণের হুমকি পাচ্ছেন ক্রিকেটার মিঠুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অপরিচিত নম্বর থেকে অপহরণের হুমকি পাচ্ছেন ক্রিকেটার মিঠুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ জানুয়ারি – বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি ও ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মিঠুনকে অপরিচিত একাধিক নম্বর থেকে গালাগাল করা হচ্ছে এবং অপহরণের মতো হুমকি দেওয়া হয়েছে। শুধু ফোন কল নয়, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারেও তাকে এসব হুমকি পাঠানো হচ্ছে। মিঠুন যে হুমকি পেয়েছেন, তার অডিও ও বার্তাগুলো গণমাধ্যমের হাতে এসেছে।সম্প্রতি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে প্রকাশ্যে অসম্মানজনক মন্তব্য করার পর এর প্রতিবাদে ক্রিকেটাররা সব ধরনের খেলা বয়কটের সিদ্ধান্ত নেন। এই আন্দোলনে নেতৃত্ব দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব, আর তারা নাজমুল ইসলামের পদত্যাগের দাবি তোলে। বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও ক্রিকেটাররা নিজেদের অবস্থানে অনড় থাকায় দিনের দুটি ম্যাচই স্থগিত হয়ে যায়।ক্রিকেটাররা স্পষ্ট করে জানিয়ে দেন, মাঠে ফেরার শর্ত হিসেবে নাজমুল ইসলামকে বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করতে হবে। পরে বোর্ড এক অনলাইন সভায় তার পরিচালক পদ বহাল রাখলেও বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে তাকে অব্যাহতি দেয়।এরপর কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রকাশ্যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের কাছে ক্ষমা না চাইলে তারা মাঠে ফিরবে না। একই সঙ্গে নাজমুল ইসলামকে বিসিবি পরিচালক পদ থেকে অপসারণের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে বলেও বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে।এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×