হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তিনি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে শিশু, …

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তিনি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে শিশু, নারী ও কিশোরীদের শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য ও জীবিকায়ন নিয়ে পরিচালিত মানবিক কার্যক্রম পরিদর্শন করেন। তাঁর সফর ঘিরে ক্যাম্পের ভেতর ও বাইরে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা।

সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্প-১৮-এর বি-১ ব্লকের একটি লার্নিং সেন্টার পরিদর্শনের মধ্য দিয়ে সোফির রোহিঙ্গা ক্যাম্প সফর শুরু হয়। সেখানে তিনি রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং বাস্তুচ্যুত শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান।

শিশুদের পড়াশোনা ও তাদের নানা বিষয়ে খোঁজখবর নেন তিনি। এরপর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেন ব্রিটিশ ডাচেস।

একই ক্যাম্পে নারী ও কন্যাশিশুদের জন্য পরিচালিত ‘উইমেন অ্যান্ড গার্ল সেফ স্পেস’ পরিদর্শন করে নারী ও কিশোরীদের নিরাপত্তা, সুরক্ষা ও সহায়তায় পরিচালিত কার্যক্রম সম্পর্কে অবগত হন তিনি। দুপুর ১২টার দিকে ক্যাম্প-২০-এ আইওএম ও পিএআইএলএসের উদ্যোগে পরিচালিত সাবান উৎপাদন কারখানা পরিদর্শন করেন সোফি।

আরও পড়ুন

কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প

রোহিঙ্গা নারীদের দক্ষতা উন্নয়ন ও জীবিকায়নের সুযোগ তৈরিতে পরিচালিত এ উদ্যোগের বিভিন্ন দিক ঘুরে দেখেন তিনি।কারখানায় কাঁচামাল মেশানো থেকে শুরু করে সাবান তৈরি, কাটা, মান পরীক্ষা ও ব্যবহারের উপযোগী করার পুরো উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে দেখেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য। এ সময় কারখানায় কর্মরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সদস্যদের কর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন ও স্বনির্ভরতার বিষয়েও খোঁজখবর নেন তিনি।

বিশেষ করে নারী ও তরুণদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধিতে এ উদ্যোগের ভূমিকা সম্পর্কে অবগত হন সোফি। সাবানের গুণগত মান নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কেমিস্টের তত্ত্বাবধান, মান পরীক্ষা এবং উৎপাদিত পণ্যের গুণগত মান যাচাইয়ের প্রক্রিয়াও দেখেন তিনি।

পাশাপাশি উৎপাদিত সাবান সংরক্ষণ এবং তা শরণার্থীদের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়ার সরবরাহব্যবস্থার বিষয়টিও তাঁকে দেখানো হয়। পরে তাঁর প্রতিনিধিদল উখিয়ার ক্যাম্প-৪-এর উদ্দেশে রওনা হয়।

সেখানে ইউএন উইমেন পরিচালিত মাল্টিপারপাস সেন্টার পরিদর্শন করেন সোফি। একই ক্যাম্পে প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রমও ঘুরে দেখেন তিনি।

সফরকালে দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত অবস্থায় থাকা রোহিঙ্গা শিশু, নারী ও কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, জীবিকা ও মানবিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবগত হন ব্রিটিশ ডাচেস। সংশ্লিষ্টরা জানান, সোফি হেলেন রিস-জোন্সের বাংলাদেশ সফরের অন্যতম প্রধান বিষয় নারী ও মেয়েদের কল্যাণ, নিরাপত্তা, ক্ষমতায়ন ও শিক্ষা।

পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে দেখা এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের মানবিক সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেওয়াও তাঁর সফরের অন্যতম উদ্দেশ্য।বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প এলাকা ত্যাগ করে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হন সোফি।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘রোহিঙ্গা আশ্রয়শিবিরে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা ও মানবিক সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। সফরের সময় ডাচেস এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা এবং জীবনমান উন্নয়নের উদ্যোগগুলো পরিদর্শন করবেন তিনি।’ সফরকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এপিবিএনের সদস্যরা। ক্যাম্পের বাইরে দায়িত্ব পালন করেছে পুলিশ।

সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল।’ সোফি হেলেন রিস-জোন্স ১৯৬৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালের ১৯ জুন প্রিন্স এডওয়ার্ডের সঙ্গে তাঁর বিয়ে হয়।

২০২৩ সালে প্রিন্স এডওয়ার্ড ডিউক অব এডিনবরা উপাধি পাওয়ার পর সোফি ‘ডাচেস অব এডিনবরা’ হিসেবে পরিচিত হন। এর আগে ২০১৭ সালেও তিনি বাংলাদেশ সফর করেছিলেন।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স।মঙ্গলবার (১০ নভেম্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তিনি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে শিশু, নারী ও কিশোরীদের শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য ও জীবিকায়ন নিয়ে পরিচালিত মানবিক কার্যক্রম পরিদর্শন করেন। তাঁর সফর ঘিরে ক্যাম্পের ভেতর ও বাইরে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্প-১৮-এর বি-১ ব্লকের একটি লার্নিং সেন্টার পরিদর্শনের মধ্য দিয়ে সোফির রোহিঙ্গা ক্যাম্প সফর শুরু হয়। সেখানে তিনি রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং বাস্তুচ্যুত শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। শিশুদের পড়াশোনা ও তাদের নানা বিষয়ে খোঁজখবর নেন তিনি। এরপর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেন ব্রিটিশ ডাচেস। একই ক্যাম্পে নারী ও কন্যাশিশুদের জন্য পরিচালিত ‘উইমেন অ্যান্ড গার্ল সেফ স্পেস’ পরিদর্শন করে নারী ও কিশোরীদের নিরাপত্তা, সুরক্ষা ও সহায়তায় পরিচালিত কার্যক্রম সম্পর্কে অবগত হন তিনি। দুপুর ১২টার দিকে ক্যাম্প-২০-এ আইওএম ও পিএআইএলএসের উদ্যোগে পরিচালিত সাবান উৎপাদন কারখানা পরিদর্শন করেন সোফি। রোহিঙ্গা নারীদের দক্ষতা উন্নয়ন ও জীবিকায়নের সুযোগ তৈরিতে পরিচালিত এ উদ্যোগের বিভিন্ন দিক ঘুরে দেখেন তিনি।কারখানায় কাঁচামাল মেশানো থেকে শুরু করে সাবান তৈরি, কাটা, মান পরীক্ষা ও ব্যবহারের উপযোগী করার পুরো উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে দেখেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য। এ সময় কারখানায় কর্মরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সদস্যদের কর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন ও স্বনির্ভরতার বিষয়েও খোঁজখবর নেন তিনি। বিশেষ করে নারী ও তরুণদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধিতে এ উদ্যোগের ভূমিকা সম্পর্কে অবগত হন সোফি। সাবানের গুণগত মান নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কেমিস্টের তত্ত্বাবধান, মান পরীক্ষা এবং উৎপাদিত পণ্যের গুণগত মান যাচাইয়ের প্রক্রিয়াও দেখেন তিনি। পাশাপাশি উৎপাদিত সাবান সংরক্ষণ এবং তা শরণার্থীদের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়ার সরবরাহব্যবস্থার বিষয়টিও তাঁকে দেখানো হয়। পরে তাঁর প্রতিনিধিদল উখিয়ার ক্যাম্প-৪-এর উদ্দেশে রওনা হয়। সেখানে ইউএন উইমেন পরিচালিত মাল্টিপারপাস সেন্টার পরিদর্শন করেন সোফি। একই ক্যাম্পে প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রমও ঘুরে দেখেন তিনি। সফরকালে দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত অবস্থায় থাকা রোহিঙ্গা শিশু, নারী ও কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, জীবিকা ও মানবিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবগত হন ব্রিটিশ ডাচেস। সংশ্লিষ্টরা জানান, সোফি হেলেন রিস-জোন্সের বাংলাদেশ সফরের অন্যতম প্রধান বিষয় নারী ও মেয়েদের কল্যাণ, নিরাপত্তা, ক্ষমতায়ন ও শিক্ষা। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে দেখা এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের মানবিক সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেওয়াও তাঁর সফরের অন্যতম উদ্দেশ্য।বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প এলাকা ত্যাগ করে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হন সোফি।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘রোহিঙ্গা আশ্রয়শিবিরে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা ও মানবিক সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। সফরের সময় ডাচেস এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা এবং জীবনমান উন্নয়নের উদ্যোগগুলো পরিদর্শন করবেন তিনি।’ সফরকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এপিবিএনের সদস্যরা। ক্যাম্পের বাইরে দায়িত্ব পালন করেছে পুলিশ। সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল।’ সোফি হেলেন রিস-জোন্স ১৯৬৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালের ১৯ জুন প্রিন্স এডওয়ার্ডের সঙ্গে তাঁর বিয়ে হয়। ২০২৩ সালে প্রিন্স এডওয়ার্ড ডিউক অব এডিনবরা উপাধি পাওয়ার পর সোফি ‘ডাচেস অব এডিনবরা’ হিসেবে পরিচিত হন। এর আগে ২০১৭ সালেও তিনি বাংলাদেশ সফর করেছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×