হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অসুস্থ হয়ে ঢামেকে সাবেক মন্ত্রী শাজাহান খান, সিসিইউতে ভর্তি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ নভেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৪ নভেম্বর – কারাবন্দী সাবেক মন্ত্রী শাজাহান খানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বিকেলে বুকের ব্যাথাজনিত কারণে তাকে পুলিশ পাহারায় ঢামেকে নিয়ে আসা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বুকের ব্যাথাজনিত কারণে অসুস্থ বোধ করায় আজ সোমবার বিকেলে ডিবি পুলিশ শাজাহানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসে। প্রথমে তাকে জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) নেওয়া হয়। সেখানে তার ইসিজি করা হলে রক্তচাপ বেশি পাওয়া যায়। এছাড়াও তার ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা রয়েছে।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

মো. ফারুক আরও বলেন, জরুরি বিভাগ থেকে পরীক্ষার পর শাজাহান খানকে হৃদরোগ বিভাগের সিসিইউতে পাঠানো হয়। সেখানেও তার কিছু পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়।

এর আগে গত ৫ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

শাহজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবার সংসদ সদস্য নির্বাচিত হন। শাজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। তিনি ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অসুস্থ হয়ে ঢামেকে সাবেক মন্ত্রী শাজাহান খান, সিসিইউতে ভর্তি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অসুস্থ হয়ে ঢামেকে সাবেক মন্ত্রী শাজাহান খান, সিসিইউতে ভর্তি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ নভেম্বর – কারাবন্দী সাবেক মন্ত্রী শাজাহান খানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বিকেলে বুকের ব্যাথাজনিত কারণে তাকে পুলিশ পাহারায় ঢামেকে নিয়ে আসা হয়।ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বুকের ব্যাথাজনিত কারণে অসুস্থ বোধ করায় আজ সোমবার বিকেলে ডিবি পুলিশ শাজাহানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসে। প্রথমে তাকে জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) নেওয়া হয়। সেখানে তার ইসিজি করা হলে রক্তচাপ বেশি পাওয়া যায়। এছাড়াও তার ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা রয়েছে।মো. ফারুক আরও বলেন, জরুরি বিভাগ থেকে পরীক্ষার পর শাজাহান খানকে হৃদরোগ বিভাগের সিসিইউতে পাঠানো হয়। সেখানেও তার কিছু পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়।এর আগে গত ৫ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।শাহজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবার সংসদ সদস্য নির্বাচিত হন। শাজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। তিনি ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×