কক্সবাজারের টেকনাফের শীলখালী বনাঞ্চলে গুলিবিদ্ধ একটি বন্যহাতির সন্ধান পেয়েছে বন বিভাগ। হাতিটির শরীরে আটটি গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়।বুধবার সকাল থেকে বন বিভাগ ও চিকিৎসক দলের সদস্যরা হাতিটির সন্ধানে বনাঞ্চলে তল্লাশি শুরু করেন। পরে হাতিটির অবস্থান শনাক্ত করে দুপুরে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়।
শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, শীলখালীর গভীর বনাঞ্চলে আহত হাতিটির অবস্থান শনাক্তের পর ট্যাঙ্কুলাইজার গান প্রয়োগ করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। পরে ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের চিকিৎসক দল হাতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়।
তিনি আরও বলেন, চিকিৎসার সময় হাতিটির শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে দুটি পায়ে এবং বাকি ছয়টি শরীরের বিভিন্ন স্থানে রয়েছে।
এর আগে জাহাজপুরা গর্জন বাগান এলাকায় দুটি বন্যহাতিকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় একটি হাতির পায়ে আঘাতের চিহ্ন নজরে আসে তাঁদের। পরে আহত হাতিটির সন্ধানে বন বিভাগের সদস্যরা বনাঞ্চলে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে হাতিটির অবস্থান শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
টেকনাফে অসুস্থ সঙ্গিনীকে ছাড়ছে না পুরুষ হাতি, বনবিভাগের উদ্যোগে চিকিৎসা শুরু
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে গুলিবিদ্ধ হাতির শরীরে আট ক্ষত সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফের শীলখালী বনাঞ্চলে গুলিবিদ্ধ একটি বন্যহাতির সন্ধান পেয়েছে বন বিভাগ। হাতিটির শরীরে আটটি গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে। বুধবা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন