গাজীপুর,১৮ নভেম্বর-গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করেন। সকাল ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রীসহ সাধারণ মানুষ।
গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরনো বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
এদিকে, শ্রমিক অসন্তোষের কারণে পরিস্থিতি বিবেচনায় মহানগরীর ১০টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কর্তৃপক্ষ ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে আজ সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আর গতকালের তথ্য অনুযায়ী, ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এস এম/ ১৮ নভেম্বর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি ও ৩৯টি বন্ধ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: শ্রমিকদের মহাসড়ক অবরোধগাজীপুর,১৮ নভেম্বর-গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন