হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তিন অনন্য রেকর্ডের সামনে লিওনেল মেসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন


বুয়েনস আইরেস, ২১ জুন – বিশ্বকাপের মঞ্চে আবারও নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আসরের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।

এবার অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে তার সামনে হাতছানি দিচ্ছে একসঙ্গে তিনটি বড় রেকর্ড। প্রথম ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা ১৬ তে নিয়ে গেছেন মেসি। বর্তমানে তিনি জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন।

আরও পড়ুন

সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ

অস্ট্রিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচে মাত্র একটি গোল করতে পারলেই ১৭ গোল নিয়ে এককভাবে এই বিশ্বরেকর্ড নিজের করে নেবেন সাতবারের ব্যালন ডি অর জয়ী এই ফুটবলার। গোলের পাশাপাশি জয়ের রেকর্ডেও মিরোস্লাভ ক্লোসার সমকক্ষ হয়েছেন মেসি।

আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে তার ক্যারিয়ারের ১৬ তম জয়। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয়লাভ করলে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড় হিসেবে নাম লেখাবেন তিনি। মেসির সামনে তৃতীয় যে রেকর্ডটি রয়েছে, তা হলো পেনাল্টি বক্সের বাইরে থেকে করা দূরপাল্লার গোলের।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের প্রথম গোলটি ছিল বক্সের বাইরে থেকে নেওয়া এক চমৎকার শটে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে করা গোলের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনোর পাশে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে দুজনেরই এই তালিকায় পাঁচটি করে গোল রয়েছে।

এস এম/ ২১ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তিন অনন্য রেকর্ডের সামনে লিওনেল মেসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তিন অনন্য রেকর্ডের সামনে লিওনেল মেসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বুয়েনস আইরেস, ২১ জুন – বিশ্বকাপের মঞ্চে আবারও নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আসরের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।এবার অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে তার সামনে হাতছানি দিচ্ছে একসঙ্গে তিনটি বড় রেকর্ড। প্রথম ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা ১৬ তে নিয়ে গেছেন মেসি। বর্তমানে তিনি জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন।অস্ট্রিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচে মাত্র একটি গোল করতে পারলেই ১৭ গোল নিয়ে এককভাবে এই বিশ্বরেকর্ড নিজের করে নেবেন সাতবারের ব্যালন ডি অর জয়ী এই ফুটবলার। গোলের পাশাপাশি জয়ের রেকর্ডেও মিরোস্লাভ ক্লোসার সমকক্ষ হয়েছেন মেসি।আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে তার ক্যারিয়ারের ১৬ তম জয়। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয়লাভ করলে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড় হিসেবে নাম লেখাবেন তিনি। মেসির সামনে তৃতীয় যে রেকর্ডটি রয়েছে, তা হলো পেনাল্টি বক্সের বাইরে থেকে করা দূরপাল্লার গোলের।আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের প্রথম গোলটি ছিল বক্সের বাইরে থেকে নেওয়া এক চমৎকার শটে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে করা গোলের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনোর পাশে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে দুজনেরই এই তালিকায় পাঁচটি করে গোল রয়েছে।এস এম/ ২১ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×