শিরোনাম ::
সীমান্তে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে ফের গুলি বিনিময়, বাড়ছে উত্তেজনা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির ভেনেজুয়েলা থেকে তেল আমদানি ও উৎপাদন বৃদ্ধি নিয়ে ট্রাম্পের বার্তা জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার ঘৃণ্য অপচেষ্টা চলছে: সাদিক কায়েম ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত, অধিকাংশের মৃত্যুর দায় ইসরায়েলের ভোলায় শিশু চুরির অভিযোগ মায়ের সাজানো নাটক, সন্তান মিলল খালার কাছে দেশকে বিনিয়োগবান্ধব ও ব্যবসা সহজীকরণের লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী মিয়ানমারে সামরিক বিমান হামলায় শিশুসহ নিহত ১৭ লঙ্কার সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের টেস্ট সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬


ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়ার ডারউইনে ফিরছে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট। আগামী আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের চূড়ান্ত সূচি ও ভেন্যু ঘোষণা করা হয়েছে।

ম্যাককের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় প্রথমবারের মতো কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঘোষিত সূচি অনুযায়ী, ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৭ আগস্ট। এরপর ২২ থেকে ২৬ আগস্ট দ্বিতীয় টেস্ট ম্যাচটি আয়োজন করবে ম্যাককের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা।

২০১৭ সালের পর এই প্রথম দুই দল টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে। এর আগে ২০০৩ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ২০২০ সালে দুই দলের সিরিজ হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা স্থগিত হয়ে গিয়েছিল।

আসন্ন এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের অংশ। ডারউইন এবং ম্যাককে উভয় ভেন্যুতেই গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজ অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য, ডারউইনে এর আগে মাত্র দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার একটি ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে এবং অন্যটি ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: