হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত, অধিকাংশের মৃত্যুর দায় ইসরায়েলের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন


নিউইয়র্ক, ২৫ ফেব্রুয়ারি – বিশ্বের বিভিন্ন প্রান্তে গত বছর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রেকর্ড ১২৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশের প্রাণহানি ঘটেছে ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে।

বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বা সিপিজের বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

বুধবার সংস্থাটি জানিয়েছে, টানা দ্বিতীয় বছরের মতো ২০২৫ সালে বিশ্বজুড়ে সংবাদকর্মীদের প্রাণহানির রেকর্ড সৃষ্টি হয়েছে

২০২৪ সালের মতো গত বছরও দুই-তৃতীয়াংশ সাংবাদিকের প্রাণহানির ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালে ইসরায়েলি গোলাবর্ষণে ৮৬ জন সাংবাদিক নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন গাজার ফিলিস্তিনি সাংবাদিক। এছাড়া ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের পরিচালিত একটি গণমাধ্যম কার্যালয়ে ইসরায়েলি হামলায় ৩১ জন গণমাধ্যমকর্মী নিহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী এখন পর্যন্ত যেকোনো দেশের সামরিক বাহিনীর তুলনায় সর্বোচ্চ সংখ্যক নিশানাভিত্তিক সাংবাদিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত ১২৯ সাংবাদিকের মধ্যে অন্তত ১০৪ জনই সংঘাত-সংশ্লিষ্ট ঘটনায় প্রাণ হারিয়েছেন। গাজা ও ইয়েমেনের বাইরে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে রয়েছে সুদান, যেখানে ৯ জন নিহত হন। এছাড়া মেক্সিকোতে ৬ জন, ইউক্রেনে ৪ জন এবং ফিলিপাইনে ৩ জন সাংবাদিকের প্রাণহানি ঘটেছে।

এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত, অধিকাংশের মৃত্যুর দায় ইসরায়েলের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত, অধিকাংশের মৃত্যুর দায় ইসরায়েলের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Print Image
[ad_1] নিউইয়র্ক, ২৫ ফেব্রুয়ারি – বিশ্বের বিভিন্ন প্রান্তে গত বছর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রেকর্ড ১২৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশের প্রাণহানি ঘটেছে ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে।বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বা সিপিজের বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।বুধবার সংস্থাটি জানিয়েছে, টানা দ্বিতীয় বছরের মতো ২০২৫ সালে বিশ্বজুড়ে সংবাদকর্মীদের প্রাণহানির রেকর্ড সৃষ্টি হয়েছে২০২৪ সালের মতো গত বছরও দুই-তৃতীয়াংশ সাংবাদিকের প্রাণহানির ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালে ইসরায়েলি গোলাবর্ষণে ৮৬ জন সাংবাদিক নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন গাজার ফিলিস্তিনি সাংবাদিক। এছাড়া ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের পরিচালিত একটি গণমাধ্যম কার্যালয়ে ইসরায়েলি হামলায় ৩১ জন গণমাধ্যমকর্মী নিহত হন।প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী এখন পর্যন্ত যেকোনো দেশের সামরিক বাহিনীর তুলনায় সর্বোচ্চ সংখ্যক নিশানাভিত্তিক সাংবাদিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত ১২৯ সাংবাদিকের মধ্যে অন্তত ১০৪ জনই সংঘাত-সংশ্লিষ্ট ঘটনায় প্রাণ হারিয়েছেন। গাজা ও ইয়েমেনের বাইরে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে রয়েছে সুদান, যেখানে ৯ জন নিহত হন। এছাড়া মেক্সিকোতে ৬ জন, ইউক্রেনে ৪ জন এবং ফিলিপাইনে ৩ জন সাংবাদিকের প্রাণহানি ঘটেছে।এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×