হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশকে বিনিয়োগবান্ধব ও ব্যবসা সহজীকরণের লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২২ অপরাহ্ন


ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার ব্যবসা ও বিনিয়োগ প্রক্রিয়াকে সহজ করতে চায়। গত তিন বছরে দেশের অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা ছিল এবং কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি। প্রতি বছর দেশে প্রায় ২০ লাখ মানুষ নতুন করে কর্মবাজারে প্রবেশ করছে, তাই দেশকে প্রকৃত অর্থেই বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নানামুখী বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দ্বিপাক্ষিক এই সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, আগামী সময়ে দেশের বিনিয়োগ পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে। এসময় তিনি বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইইউ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গতিশীল করতে আগ্রহী। তিনি নন ট্যারিফ বা শুল্কবহির্ভূত বাধাগুলো অপসারণে বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশকে বিনিয়োগবান্ধব ও ব্যবসা সহজীকরণের লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশকে বিনিয়োগবান্ধব ও ব্যবসা সহজীকরণের লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার ব্যবসা ও বিনিয়োগ প্রক্রিয়াকে সহজ করতে চায়। গত তিন বছরে দেশের অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা ছিল এবং কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি। প্রতি বছর দেশে প্রায় ২০ লাখ মানুষ নতুন করে কর্মবাজারে প্রবেশ করছে, তাই দেশকে প্রকৃত অর্থেই বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নানামুখী বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দ্বিপাক্ষিক এই সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, আগামী সময়ে দেশের বিনিয়োগ পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে। এসময় তিনি বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইইউ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গতিশীল করতে আগ্রহী। তিনি নন ট্যারিফ বা শুল্কবহির্ভূত বাধাগুলো অপসারণে বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×