হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আইএমএফ’র শর্ত মানতে গিয়ে পাকিস্তানি রুপির রেকর্ড পতন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ইসলামাবাদ, ২৬ জানুয়ারি – তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। তাই শর্ত মেনে বিনিময় হারের মূল্যসীমা তুলে দিয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে পকিস্তানি রুপির মান রেকর্ড পরিমাণ কমেছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডলারের বিপরীতে আন্তঃব্যাংক বাজারে রুপির দর দাঁড়ায় ২৫৫ দশমিক ৪৩ রুপিতে। অর্থাৎ এক ডলার সমান ২৫৫ দশমিক ৪৩ পাকিস্তানি রুপি। খবর ডনের।

পাকিস্তানের ইসমাইল ইকবাল সিকিউরিটিজের রিসার্চের প্রধান ফাহাদ রউফ বলেন, ১৯৯৯ সালে নতুন বিনিময় হার ব্যবস্থা চালু হওয়ার পর অ্যাবসোলিউট ও শতাংশ উভয় ক্ষেত্রেই এটি সবচেয়ে বড় এক দিনের পতন।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

অন্যদিকে খোলা বাজারে ডলার প্রতি মান দাঁড়িয়েছে ২৫৫ রুপিতে। এদিন রুপির মান কমে ৯ দশমিক ৬১ শতাংশ।

এর আগে ১৯৯৯ সালের ৩০ অক্টোবর রুপির মান কমেছিল নয় দশমিক চার শতাংশ, যা ছিল দেশটির ইতিহাসে একদিনের সর্বোচ্চ পতন।

পাকিস্তান সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে ডলারের বিপরীতে রুপির মান নির্ধারণ করে ২২৭ থেকে ২৩০ এর মধ্যে। কিন্তু ঋণ পাওয়ার জন্য আইএমএফের চারটি মূল শর্তের মধ্যে একটি হলো মুদ্রার মূল্যসীমা তুলে দেওয়া।

এদিকে অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান প্রায়ই বিদ্যুৎবিভ্রাটের শিকার হয়ে আসছে, যার জন্য অব্যবস্থাপনা ও অবকাঠামোতে বিনিয়োগের অভাবকে দায়ী করা হয়।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৬ জানুয়ারি ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

আইএমএফ’র শর্ত মানতে গিয়ে পাকিস্তানি রুপির রেকর্ড পতন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আইএমএফ’র শর্ত মানতে গিয়ে পাকিস্তানি রুপির রেকর্ড পতন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২৬ জানুয়ারি – তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। তাই শর্ত মেনে বিনিময় হারের মূল্যসীমা তুলে দিয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে পকিস্তানি রুপির মান রেকর্ড পরিমাণ কমেছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডলারের বিপরীতে আন্তঃব্যাংক বাজারে রুপির দর দাঁড়ায় ২৫৫ দশমিক ৪৩ রুপিতে। অর্থাৎ এক ডলার সমান ২৫৫ দশমিক ৪৩ পাকিস্তানি রুপি। খবর ডনের। পাকিস্তানের ইসমাইল ইকবাল সিকিউরিটিজের রিসার্চের প্রধান ফাহাদ রউফ বলেন, ১৯৯৯ সালে নতুন বিনিময় হার ব্যবস্থা চালু হওয়ার পর অ্যাবসোলিউট ও শতাংশ উভয় ক্ষেত্রেই এটি সবচেয়ে বড় এক দিনের পতন। অন্যদিকে খোলা বাজারে ডলার প্রতি মান দাঁড়িয়েছে ২৫৫ রুপিতে। এদিন রুপির মান কমে ৯ দশমিক ৬১ শতাংশ। এর আগে ১৯৯৯ সালের ৩০ অক্টোবর রুপির মান কমেছিল নয় দশমিক চার শতাংশ, যা ছিল দেশটির ইতিহাসে একদিনের সর্বোচ্চ পতন। পাকিস্তান সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে ডলারের বিপরীতে রুপির মান নির্ধারণ করে ২২৭ থেকে ২৩০ এর মধ্যে। কিন্তু ঋণ পাওয়ার জন্য আইএমএফের চারটি মূল শর্তের মধ্যে একটি হলো মুদ্রার মূল্যসীমা তুলে দেওয়া। এদিকে অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান প্রায়ই বিদ্যুৎবিভ্রাটের শিকার হয়ে আসছে, যার জন্য অব্যবস্থাপনা ও অবকাঠামোতে বিনিয়োগের অভাবকে দায়ী করা হয়। সূত্র: জাগো নিউজআইএ/ ২৬ জানুয়ারি ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×