হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের টেকনাফে সিএনজির ভেতর অভিনব কায়দায় তৈরি করা গোপন চেম্বার থেকে প্রায় ৪৬ লাখ টাকার ১৩ হাজার ৮০৪ পিস ইয়াবাসহ মো. রাসেল (১৫) নামের এক সিএনজিচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক…

কক্সবাজারের টেকনাফে সিএনজির ভেতর অভিনব কায়দায় তৈরি করা গোপন চেম্বার থেকে প্রায় ৪৬ লাখ টাকার ১৩ হাজার ৮০৪ পিস ইয়াবাসহ মো. রাসেল (১৫) নামের এক সিএনজিচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃত মো. রাসেল টেকনাফ উপজেলার ৬ নম্বর মিনাবাজার এলাকার মো. হেলালের ছেলে। শুক্রবার রাতে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, শুক্রবার বিকেলে হোয়াইক্যং থেকে রামুগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। তল্লাশিকালে সিএনজির ভেতরে ডান পাশে একটি সন্দেহজনক বিশেষ চেম্বার দেখতে পাওয়া যায়।

পরে ওই চেম্বার থেকে অভিনব কায়দায় খাকি রঙের প্যাকেটে বায়ুরোধী অবস্থায় লুকানো ১৩ হাজার ৮০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারকাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ এবং চালক রাসেলকে আটক করা হয়।

আরও পড়ুন

উখিয়ায় মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর চালক স্বীকার করেছে যে, সে হোয়াইক্যং থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে রামু নিয়ে যাচ্ছিল। উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য মাদক কারবারি ও সরবরাহকারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের টেকনাফে সিএনজির ভেতর অভিনব কায়দায় তৈরি করা গোপন চেম্বার থেকে প্রায় ৪৬ লাখ টাকার ১৩ হাজার ৮০৪ পিস ইয়াবাসহ মো. রাসেল (১৫) নামের এ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে সিএনজির ভেতর অভিনব কায়দায় তৈরি করা গোপন চেম্বার থেকে প্রায় ৪৬ লাখ টাকার ১৩ হাজার ৮০৪ পিস ইয়াবাসহ মো. রাসেল (১৫) নামের এক সিএনজিচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত মো. রাসেল টেকনাফ উপজেলার ৬ নম্বর মিনাবাজার এলাকার মো. হেলালের ছেলে। শুক্রবার রাতে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, শুক্রবার বিকেলে হোয়াইক্যং থেকে রামুগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। তল্লাশিকালে সিএনজির ভেতরে ডান পাশে একটি সন্দেহজনক বিশেষ চেম্বার দেখতে পাওয়া যায়। পরে ওই চেম্বার থেকে অভিনব কায়দায় খাকি রঙের প্যাকেটে বায়ুরোধী অবস্থায় লুকানো ১৩ হাজার ৮০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারকাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ এবং চালক রাসেলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর চালক স্বীকার করেছে যে, সে হোয়াইক্যং থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে রামু নিয়ে যাচ্ছিল। উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য মাদক কারবারি ও সরবরাহকারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×