হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আইএমএফের কাছ থেকে ঋণের প্রথম কিস্তিতে ১২০ কোটি ডলার পেলো পাকিস্তান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৪ জুলাই ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

ইসলামবাদ, ১৪ জুলাই – আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণের প্রথম কিস্তি হিসেবে ১২০ কোটি ডলার পেয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার আইএমএফ পাকিস্তানের জন্য ৩০০ কোটি ডলারের ঋণ সহায়তা অনুমোদন দেয়। এর পরপরই পাকিস্তানের সার্বভৌম বন্ড এবং রুপির দাম বাড়তে শুরু করেছে। আন্তঃব্যাংক বাজারে পাকিস্তানি রুপি ডলার প্রতি ১ শতাংশ বেড়ে ২৭৪ দশমিক ৫০ রুপিতে পৌঁছেছে

ঋণ খেলাপির দ্বারপ্রান্তে থাকা পাকিস্তান চলতি সপ্তাহের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে ১০০ কোটি ডলার এবং সৌদি আরবের কাছ থেকে ২০০ কোটি ডলার ঋণ সহায়তা পেয়েছে।
টেলিভিশনে দেওয়া ভাষণে ইসহাক দার জানিয়েছেন, আইএমএফ’র অর্থের প্রথম কিস্তি স্টেট ব্যাংক অব পাকিস্তানের অ্যাকাউন্টে এসেছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনার পর আগামী নভেম্বর ও ফেব্রুয়ারিতে দুই কিস্তিতে বাকি ১৮০ কোটি ডলার দেবে আইএমএফ।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৪ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আইএমএফের কাছ থেকে ঋণের প্রথম কিস্তিতে ১২০ কোটি ডলার পেলো পাকিস্তান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আইএমএফের কাছ থেকে ঋণের প্রথম কিস্তিতে ১২০ কোটি ডলার পেলো পাকিস্তান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৪ জুলাই ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ১৪ জুলাই – আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণের প্রথম কিস্তি হিসেবে ১২০ কোটি ডলার পেয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার আইএমএফ পাকিস্তানের জন্য ৩০০ কোটি ডলারের ঋণ সহায়তা অনুমোদন দেয়। এর পরপরই পাকিস্তানের সার্বভৌম বন্ড এবং রুপির দাম বাড়তে শুরু করেছে। আন্তঃব্যাংক বাজারে পাকিস্তানি রুপি ডলার প্রতি ১ শতাংশ বেড়ে ২৭৪ দশমিক ৫০ রুপিতে পৌঁছেছে ঋণ খেলাপির দ্বারপ্রান্তে থাকা পাকিস্তান চলতি সপ্তাহের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে ১০০ কোটি ডলার এবং সৌদি আরবের কাছ থেকে ২০০ কোটি ডলার ঋণ সহায়তা পেয়েছে।টেলিভিশনে দেওয়া ভাষণে ইসহাক দার জানিয়েছেন, আইএমএফ’র অর্থের প্রথম কিস্তি স্টেট ব্যাংক অব পাকিস্তানের অ্যাকাউন্টে এসেছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনার পর আগামী নভেম্বর ও ফেব্রুয়ারিতে দুই কিস্তিতে বাকি ১৮০ কোটি ডলার দেবে আইএমএফ। সূত্র: বিডি প্রতিদিনআইএ/ ১৪ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×