নারায়ণগঞ্জ, ৬ জুন – নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ শনিবার (৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজিত এক ‘ফল উৎসবে’ যোগ দিয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। সদ্য কারামুক্ত আইভীকে নিয়ে তাঁর এমন আক্রমণাত্মক বক্তব্য পুরো জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে।
১৬০ রানেই শেষ স্বপ্ন: ফাইনালে আফগানিস্তান, ত্রিদেশীয় সিরিজ থেকে বাংলাদেশের বিদায়
বক্তব্যের শুরুতেই সরকারের নির্বাচনী অঙ্গীকারের কথা মনে করিয়ে দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইভী রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। ইলেকশনের (নির্বাচন) আগের কথা ছিল আওয়ামী লীগের বিচার হবে। ইলেকশনের আগে কথা ছিল আপনারা গণভোটে ‘হ্যাঁ’ দেবেন। বাংলাদেশের ৭৫ শতাংশ মানুষ গণভোটে হ্যাঁ রায় দিয়েছে। অথচ জনগণের সেই রায় পাওয়ার পরই এই সরকার পল্টি মেরেছে।”
আইভীকে কারাগার থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তিনি স্পষ্ট ইঙ্গিত দেন যে, ক্ষমতার সুড়ঙ্গে বসে সরকার জনগণের আবেগ নিয়ে খেলছে।
জনগণ ও সাধারণ নেতাকর্মীদের উদ্দেশে এনসিপির এই শীর্ষ নেতা হুঙ্কার দিয়ে বলেন, “যারা এখন আমাদের গোনার টাইম নাই বলে অহংকার দেখাচ্ছে, আগামী উপজেলা নির্বাচনে বিভিন্ন জায়গায় ব্যালটের মাধ্যমে আপনারা তাদের সরাসরি লাল কার্ড ধরিয়ে দেবেন। জনগণই ক্ষমতার মূল উৎস, তা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে।”
তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তাঁর গ্রেফতার এবং বর্তমান প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতার মুখে তাঁকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার ঘটনাটি নারায়ণগঞ্জের রাজপথে নতুন এক রাজনৈতিক মেরুকরণের স্পষ্ট বার্তা দিচ্ছে।
এনএন/ ৬ জুন ২০২৬




মন্তব্য করুন