ঢাকা,২২ নভেম্বর – জুলাই গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবিতে বিকালে গণমিছিল কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামটর মোড় থেকে শুরু হবে বলে জানানো হয়েছে।
শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন
শুক্রবার এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এনসিপির ঢাকা মহানগর শাখার আয়োজনে এই কর্মসূচিতে জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবি জানানো হবে।
মিছিলটি আজ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামটর মোড় থেকে শুরু হবে, যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।
অন্যদিকে, গণঅধিকার পরিষদও জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের জোটসঙ্গীদের নিষিদ্ধ ও বিচারের দাবিতে একাধিক আন্দোলন করেছে। এনসিপি তাদের আজকের গণমিছিলের মাধ্যমে আওয়ামী লীগ ও এর জোটসঙ্গীদের দলীয় বিচারের দাবিকে জোরালোভাবে তুলে ধরার প্রস্তুতি নিয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২২ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন