হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আগামী ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ মার্চ – আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১১ জুন বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এদিন তার দায়িত্ব গ্রহণের পর প্রথম বাজেট পেশ করবেন। সাধারণত প্রতি বছর জুন মাসের প্রথম সপ্তাহে বাজেট সংসদে উপস্থাপন করা হয়। তবে এবার পবিত্র ঈদুল আজহার ছুটি থাকায় দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবসকে বাজেট উপস্থাপনের জন্য নির্ধারণ করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। বাজেটের চূড়ান্ত আকার এখনও নির্ধারণ করা হয়নি।

তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রাক বাজেট আলোচনা শুরু করেছে। বিভিন্ন খাতের অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাজেট প্রণয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন সবার মতামতের ভিত্তিতে বাজেটের চূড়ান্ত রূপ দেওয়া হবে এবং নির্ধারিত সময়েই তা যথাযথ প্রক্রিয়ায় সংসদে উপস্থাপন করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত বছর সংসদ কার্যকর না থাকায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছিল।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

এস এম/ ২৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আগামী ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আগামী ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ মার্চ – আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১১ জুন বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এদিন তার দায়িত্ব গ্রহণের পর প্রথম বাজেট পেশ করবেন। সাধারণত প্রতি বছর জুন মাসের প্রথম সপ্তাহে বাজেট সংসদে উপস্থাপন করা হয়। তবে এবার পবিত্র ঈদুল আজহার ছুটি থাকায় দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবসকে বাজেট উপস্থাপনের জন্য নির্ধারণ করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। বাজেটের চূড়ান্ত আকার এখনও নির্ধারণ করা হয়নি।তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রাক বাজেট আলোচনা শুরু করেছে। বিভিন্ন খাতের অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাজেট প্রণয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন সবার মতামতের ভিত্তিতে বাজেটের চূড়ান্ত রূপ দেওয়া হবে এবং নির্ধারিত সময়েই তা যথাযথ প্রক্রিয়ায় সংসদে উপস্থাপন করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত বছর সংসদ কার্যকর না থাকায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছিল।এস এম/ ২৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×