হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিকটস্থ থানায় সব বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন


ঢাকা, ১৯ জানুয়ারি – সরকার আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিকটস্থ থানায় সব বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হওয়া এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব আবেদা আফসারী।

আরও পড়ুন

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বিশেষ অধ্যাদেশ জারি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে নিকটস্থ থানায় বৈধ অস্ত্র সমর্পণ করতে হবে। এছাড়া ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীরা কোনো আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন করতে পারবেন না। তবে ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য’ ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’-এর অধীনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করা জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও তার সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে অস্ত্র প্রদর্শনের এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই আদেশ অমান্য করলে দ্য আর্মস অ্যাক্ট ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিকটস্থ থানায় সব বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিকটস্থ থানায় সব বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ জানুয়ারি – সরকার আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিকটস্থ থানায় সব বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।রোববার (১৮ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হওয়া এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব আবেদা আফসারী।প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে নিকটস্থ থানায় বৈধ অস্ত্র সমর্পণ করতে হবে। এছাড়া ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীরা কোনো আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন করতে পারবেন না। তবে ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য’ ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’-এর অধীনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করা জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও তার সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে অস্ত্র প্রদর্শনের এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই আদেশ অমান্য করলে দ্য আর্মস অ্যাক্ট ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×