আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও এক সমর্থককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে মহেশখালী উপজেলার জারিরমোড়া এলাকায় নির্বাচনী প্রচারণার সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।
নোটিশ অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এবং তাঁর সমর্থক মোহাম্মদ শহিদুল আলমের বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০১৫ এর ৬(ক) বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় কেন তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়।
নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ




মন্তব্য করুন