টিআইবি অনুপ্রেরণায় গঠিত সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক চকরিয়া) উদ্যোগে বনাঞ্চল ও জীববৈচিত্র্য সুরক্ষায় ইতিবাচক ভুমিকা নিয়ে কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন চকরিয়া উপজেলার ফাসিয়াখালী বন রেঞ্জ অফিসে বনকর্মকর্তা, কর্মচারী ও এসিজির সদস্যদের সঙ্গে এক অধিঃপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ন’টায় বনাঞ্চল ও জীববৈচিত্র্য সুরক্ষায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার উত্তর বনবিভাগের ফাসিয়াখালী রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ কামরুল হাসান।
অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক এর পরিবেশ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী। এসময় বন উজাড়, বনের জায়গা থেকে অনিয়ন্ত্রিত বালু উত্তোলন, অবৈধ পাহাড় কাটা এবং বন-নির্ভর জনগোষ্ঠীর বিভিন্ন সামাজিক ও পরিবেশগত সমস্যা উপস্থাপন করেন টিআইবি’র চট্টগ্রাম বিভাগের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন।
উত্থাপিত বিষয়ের জবাবে সহকারী বন সংরক্ষক মোঃ কামরুল হাসান বলেন, সংরক্ষিত বনাঞ্চল থেকে বালু উত্তোলন বা পাহাড় কাটা সম্পূর্ণ বেআইনি এবং বন ভূমিতে অনুমতিছাড়া গাছ কাটা বা অবৈধ বসতি স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনবিরোধী কাজ। তিনি বলেন, সরকার কর্তৃক নির্ধারিত স্থানে বন-নির্ভর জনগোষ্ঠীর কৃষিকাজের যে সুবিধা রয়েছে তা বজায় রেখে রিজার্ভ বনাঞ্চল রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয় উল্লেখ করে সংশ্লিষ্ট এলাকার দখলবাজ শ্রেনির সাধারণ মানুষকে সচেতন করার উপর তিনি গুরুত্বরোপ করেন। তিনি সীমিত বাজেটের মধ্যেও স্থানীয় জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সীমান্তে পাচার,অপহরণ ও মাদক রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে-শাহহাজান চৌধুরী
সভায় এসিজি প্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ যৌথভাবে স্থানীয় বন ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত তদারকি জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাসিয়াখালী রেঞ্জের ডেপুটি রেঞ্জার মুহাম্মদ খায়রুল আমিন, সনাক চকরিয়া উপজেলা সভাপতি সন্তোষ কুমার সুশীল, পরিবেশ বিষয়ক এসিজি’র সমন্বয়ক নুরুল হুদা মানিক, এসিজি সদস্য এলমুন্নাহার মুন্নি ও আবদুল্লাহ মোঃ রায়হান এবং রেঞ্জ অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
- চকরিয়া নিউ মার্কেটের সানসেট ভেঙে পড়ে মাছ ব্যবসায়ী আহত, রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ
- চকরিয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে পুড়ে ছাই বসতবাড়ি
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি সম্পর্কিত তথ্য কী?
উত্তর: টিআইবি অনুপ্রেরণায় গঠিত সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক চকরিয়া) উদ্যোগে বনাঞ্চল ও জীববৈচিত্র্য সুরক্ষায় ইতিবাচক ভুমিকা নিয়ে কক্সবাজার উত্ত। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন