হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আচরণবিধি লঙ্ঘন: কক্সবাজারের এমপি কমলকে শোকজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজার-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাইমুম সরওয়ার কমলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাইমুম সরওয়ার কমলের বিপুল সংখ্যক সমর্থক মানববন্ধন কর্মসূচির নামে এক স্বতন্ত্র প্রার্থীর উদ্দেশে নানা উসকানিমূলক শ্লোগান দেন এবং হৈ-হোল্লোড় করে।

“এ সময় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছিল। পরে পুলিশ এসে মানববন্ধনকারীদের অন্যত্র সরিয়ে দেয়।

এমন আচরণের ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা শাহীন ইমরান।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এদিন যাচাই-বাছাই করে স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদের মনোনয়নপত্র শতকরা এক শতাংশের ভোটারের স্বাক্ষরের গরমিলের কারণে বাতিল ঘোষণা করা হয়েছে।

মিজান সাঈদ বলেন, ৩০ নভেম্বর একজন প্রার্থীর সমর্থকদের বাধার কারণে তিনি যথাসময়ে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। পরে উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে ১১ ডিসেম্বর তিনি মনোনয়ন দাখিল করেন। শুক্রবার মনোনয়নপত্র বাছাই করে তাকে বাতিল ঘোষণা করা হয়।

এ ব্যাপারে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

আচরণবিধি লঙ্ঘন: কক্সবাজারের এমপি কমলকে শোকজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আচরণবিধি লঙ্ঘন: কক্সবাজারের এমপি কমলকে শোকজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজার-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাইমুম সরওয়ার কমলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাইমুম সরওয়ার কমলের বিপুল সংখ্যক সমর্থক মানববন্ধন কর্মসূচির নামে এক স্বতন্ত্র প্রার্থীর উদ্দেশে নানা উসকানিমূলক শ্লোগান দেন এবং হৈ-হোল্লোড় করে। “এ সময় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছিল। পরে পুলিশ এসে মানববন্ধনকারীদের অন্যত্র সরিয়ে দেয়। এমন আচরণের ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা শাহীন ইমরান। এদিন যাচাই-বাছাই করে স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদের মনোনয়নপত্র শতকরা এক শতাংশের ভোটারের স্বাক্ষরের গরমিলের কারণে বাতিল ঘোষণা করা হয়েছে। মিজান সাঈদ বলেন, ৩০ নভেম্বর একজন প্রার্থীর সমর্থকদের বাধার কারণে তিনি যথাসময়ে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। পরে উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে ১১ ডিসেম্বর তিনি মনোনয়ন দাখিল করেন। শুক্রবার মনোনয়নপত্র বাছাই করে তাকে বাতিল ঘোষণা করা হয়। এ ব্যাপারে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×