হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বৃহস্পতিবার একটি জাহাজ সেন্টমার্টিন যাচ্ছে, এক জাহাজে যাবেন সব টিকেট সংগ্রহকারীরা

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
📌 সংক্ষেপ: দিনভর নানা নাটকিয়তার পর বৃহস্পতিবার কক্সবাজার থেকে একটি জাহাজ সেন্টমার্টিন যাওয়ার সিদ্ধান্ত প্রদান করেছে কক্সবাজার জেলা প্রশাসক। ইতোমধ্যে যারা বৃহস্পতিবার জাহাজের টিকেট সংগ্রহ করেছে সকল পর্যটক এমভি বা…

দিনভর নানা নাটকিয়তার পর বৃহস্পতিবার কক্সবাজার থেকে একটি জাহাজ সেন্টমার্টিন যাওয়ার সিদ্ধান্ত প্রদান করেছে কক্সবাজার জেলা প্রশাসক। ইতোমধ্যে যারা বৃহস্পতিবার জাহাজের টিকেট সংগ্রহ করেছে সকল পর্যটক এমভি বার আউলিয়া নামের এই জাহাজ যোগে সেন্টমার্টিন যেতে পারবেন।

বুধবার রাত ১০ টায় সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর এমন তথ্য নিম্চিত করেছেন। তিনি বলেন, জেলা প্রশাসক কিছুক্ষণ আগে সেন্টমার্টিনে জাহাজ চলাচলের জন্য সম্মতি প্রদান করেছেন।

যারা টিকেট সংগ্রহ করেছেন তারা একটি জাহাজে করে সেন্টমার্টিন যাবেন। অপর ২ টি জাহাজ পরের দিন শুক্রবার থেকে চলাচল করবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান একই সময় জানান, ইতোমধ্যে অনেক পর্যটক টিকেট সংগ্রহ করেছেন। তাদের কথা বিবেচনা করে বৃহস্পতিবার একটি জাহাজ সেন্টমার্টিন যাবে।

আরও পড়ুন

টেকনাফে পানির গর্তে পড়ে দুই বন্যহাতি, উদ্ধার করে বনে ফেরত

বুধবার সকাল থেকে ঘোষণা দেয়া হয়েছিল সকল দাপ্তরিক অনুমোদন মিলেছে বৃহস্পতিবার থেকে ৩ টি জাহাজ সেন্টমার্টিন যাত্রা দেবে। এর ভিত্তিতে জাহাজ কর্তৃপক্ষ টিকেট বিক্রিও শুরু করেছিল।

বুধবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত ৫ শতাধিক টিকেট বিক্রি হলেও সন্ধ্যা ৭ টার দিকে বৃহস্পতিবার জাহাজ চলাচল শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছিলেন, সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। ওই সময় তিনি জানান, সরকারি সকল সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতির জন্য বুধবার সারাদিন প্রচেষ্টা চালানো হয়।

কিন্তু সন্ধ্যা পর্যন্ত সম্মতি মিলেনি। ফলে বৃহস্পতিবার সকাল থেকে যে ৩টি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে যাত্রা দেবার কথা ছিল তা হচ্ছে না।

পরে রাত ১০ টায় জানানো হয় একটি জাহাজ সেন্টমার্টিন যাচ্ছে। ইতোমধ্যে নৌপরিবহন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পেয়েছে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলি ও এমভি টেকনাফ নামের ৩ জাহাজ।

অনুমোদন প্রাপ্ত এই ৩ টি জাহাজের ধারণ ক্ষমতা ২২ শত ৯৮ জন। যার মধ্যে এমভি বার আউলিয়া ৮৫০ জন, এমভি কর্ণফুলি ৭৩২ জন, এমভি টেকনাফ ৭১৬ জন ধারণ ক্ষমতা রয়েছে।

সংশ্লিষ্টদের দেয়া সময় সূচি মতে, এমভি বার আউলিয়া সকাল ৭ টায় কক্সবাজার ঘাট থেকে যাত্রা দেবে আর বিকাল আড়াই টায় সেন্টমার্টিন ঘাট ফিরবে। এমভি কর্ণফুলি সকাল ৭ টা ১৫ মিনিটে কক্সবাজার ঘাট থেকে যাত্রা দিয়ে সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে ২ টা ১৫ মিনিটে।

এমভি টেকনাফ সকাল ৮ টা ১৫ মিনিটে কক্সবাজার ঘাট থেকে যাত্রা দিয়ে সাড়ে ৩ টায় সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: বৃহস্পতিবার একটি জাহাজ সেন্টমার্টিন যাচ্ছে, এক জাহাজে যাবেন সব টিকেট সংগ্রহকারীরা সম্পর্কিত তথ্য কী?

উত্তর: দিনভর নানা নাটকিয়তার পর বৃহস্পতিবার কক্সবাজার থেকে একটি জাহাজ সেন্টমার্টিন যাওয়ার সিদ্ধান্ত প্রদান করেছে কক্সবাজার জেলা প্রশাসক। ইতোমধ্যে যা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বৃহস্পতিবার একটি জাহাজ সেন্টমার্টিন যাচ্ছে, এক জাহাজে যাবেন সব টিকেট সংগ্রহকারীরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বৃহস্পতিবার একটি জাহাজ সেন্টমার্টিন যাচ্ছে, এক জাহাজে যাবেন সব টিকেট সংগ্রহকারীরা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Print Image
দিনভর নানা নাটকিয়তার পর বৃহস্পতিবার কক্সবাজার থেকে একটি জাহাজ সেন্টমার্টিন যাওয়ার সিদ্ধান্ত প্রদান করেছে কক্সবাজার জেলা প্রশাসক। ইতোমধ্যে যারা বৃহস্পতিবার জাহাজের টিকেট সংগ্রহ করেছে সকল পর্যটক এমভি বার আউলিয়া নামের এই জাহাজ যোগে সেন্টমার্টিন যেতে পারবেন। বুধবার রাত ১০ টায় সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর এমন তথ্য নিম্চিত করেছেন। তিনি বলেন, জেলা প্রশাসক কিছুক্ষণ আগে সেন্টমার্টিনে জাহাজ চলাচলের জন্য সম্মতি প্রদান করেছেন। যারা টিকেট সংগ্রহ করেছেন তারা একটি জাহাজে করে সেন্টমার্টিন যাবেন। অপর ২ টি জাহাজ পরের দিন শুক্রবার থেকে চলাচল করবে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান একই সময় জানান, ইতোমধ্যে অনেক পর্যটক টিকেট সংগ্রহ করেছেন। তাদের কথা বিবেচনা করে বৃহস্পতিবার একটি জাহাজ সেন্টমার্টিন যাবে। বুধবার সকাল থেকে ঘোষণা দেয়া হয়েছিল সকল দাপ্তরিক অনুমোদন মিলেছে বৃহস্পতিবার থেকে ৩ টি জাহাজ সেন্টমার্টিন যাত্রা দেবে। এর ভিত্তিতে জাহাজ কর্তৃপক্ষ টিকেট বিক্রিও শুরু করেছিল। বুধবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত ৫ শতাধিক টিকেট বিক্রি হলেও সন্ধ্যা ৭ টার দিকে বৃহস্পতিবার জাহাজ চলাচল শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছিলেন, সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। ওই সময় তিনি জানান, সরকারি সকল সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতির জন্য বুধবার সারাদিন প্রচেষ্টা চালানো হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সম্মতি মিলেনি। ফলে বৃহস্পতিবার সকাল থেকে যে ৩টি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে যাত্রা দেবার কথা ছিল তা হচ্ছে না। পরে রাত ১০ টায় জানানো হয় একটি জাহাজ সেন্টমার্টিন যাচ্ছে। ইতোমধ্যে নৌপরিবহন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পেয়েছে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলি ও এমভি টেকনাফ নামের ৩ জাহাজ। অনুমোদন প্রাপ্ত এই ৩ টি জাহাজের ধারণ ক্ষমতা ২২ শত ৯৮ জন। যার মধ্যে এমভি বার আউলিয়া ৮৫০ জন, এমভি কর্ণফুলি ৭৩২ জন, এমভি টেকনাফ ৭১৬ জন ধারণ ক্ষমতা রয়েছে। সংশ্লিষ্টদের দেয়া সময় সূচি মতে, এমভি বার আউলিয়া সকাল ৭ টায় কক্সবাজার ঘাট থেকে যাত্রা দেবে আর বিকাল আড়াই টায় সেন্টমার্টিন ঘাট ফিরবে। এমভি কর্ণফুলি সকাল ৭ টা ১৫ মিনিটে কক্সবাজার ঘাট থেকে যাত্রা দিয়ে সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে ২ টা ১৫ মিনিটে। এমভি টেকনাফ সকাল ৮ টা ১৫ মিনিটে কক্সবাজার ঘাট থেকে যাত্রা দিয়ে সাড়ে ৩ টায় সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×