হাফেজ মুহাম্মদ কাশেম::
আজ রবিবার ২৬ ডিসেম্বর টেকনাফ পৌর সভা ও দুই ইউনিয়নে ভোটগ্রহণ। ইউনিয়ন ২টি হচ্ছে বাহারছড়া ও সেন্টমার্টিনদ্বীপ। এবারেই সর্বপ্রথম টেকনাফ পৌর সভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।
এবারে টেকনাফ পৌরসভায় ৪ জন কাউন্সিলর বিনা প্রতিদন্ধিতায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। এরা হলেন সাধারণ ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এহেতেশামুল হক বাহাদুর, সাধারণ ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আবদুল্লাহ, সাধারণ ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মাওলানা মুজিবুর রহমান, সাধারণ ৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. মনিরুজ্জামান। সংরক্ষিত ৩টি আসনের মোট প্রার্থী ১০ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ২১ জনসহ সর্বমোট ৩৩ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৬০৮৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৪১২ এবং মহিলা ভোটার ৭৭৭৩ জন।
বাহারছরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ নারীসহ ১৩ জন প্রার্থীর রেকর্ড গড়েছে উপকুলীয় এ ইউনিয়ন। মোট ভোটার সংখ্যা ১৯,৯৭৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০,০৪৩ এবং মহিলা ভোটার ৯,৯৩৫ জন। সংরক্ষিত ৩টি আসনে ২০ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৬৫ জনসহ মোট ৯৮ জন প্রতিদন্ধিতা করছেন।
সাবেক ছাত্রলীগ নেতা নাজির আলমগীরের প্রভাবে দুর্নীতিবান্ধব উখিয়া ভূমি অফিস! টাকায় হয় ‘অসাধ্য সাধন’
মাত্র ৩৩৬৫ ভোটারের ৬ নম্বর সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়ন। এরমধ্যে পুরুষ ভোটার ১৬৬৩ এবং মহিলা ভোটার ১৭০২ জন। চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৫ জন। সংরক্ষিত ৩টি আসনে ৯ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ১ নারীসহ ২৮ জন প্রার্থী রয়েছেন। সর্বমোট প্রার্থীর সংখ্যা ৪২ জন।
টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার মো. বেদারুল ইসলাম জানান, সুষ্টভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্ততি নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য ও ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
- উখিয়া-টেকনাফের মানুষের জন্য আমার জীবন বিলিয়ে দেব-দাঁড়িপাল্লার শেষ নির্বাচনী জনসভায় অধ্যক্ষ আনোয়ারী
- কক্সবাজারে ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল




মন্তব্য করুন