কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা সহ এক পাচারকারীকে আটক করেছে। এসময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃত হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারিংগাঘোনা গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র জমির উদ্দিন (২৫)।
বৃহস্পতিবার(১১সেপ্টেম্বর)ভোরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পশ্চিম পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নূর সত্যতা নিশ্চিত করেন। এ অভিযানে নেতৃত্ব দেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) খোকন কান্তি রুদ্র।
জানা যায়, বৃহস্পতিবার ভোরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পশ্চিম পাড়া এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহজনকভাবে একটি মোটর সাইকেল থামানো হয়।মোটরসাইকেলের দুই আরোহীর মধ্যে একজন পালিয়ে গেলেও অপরজনকে পুলিশ আটক করতে সক্ষম হয়।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের হুকের সঙ্গে ঝুলানো একটি কালো পলিথিন থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একটি এপার্সি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়।
মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নূর জানিয়েছেন।




মন্তব্য করুন