হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেমসের কনসার্ট, সবার জন্য উন্মুক্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৮ অপরাহ্ন


ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে ‘তারুণ্যের উৎসব’।‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিন দিনব্যাপী এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার এ আয়োজনে গান গাইবেন নগরবাউল জেমস ও ব্যান্ড আর্টসেল।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর থেকে। পুরো কনসার্টটি সবার জন্য থাকবে উন্মুক্ত, কোনো টিকিট লাগবে না। সন্ধ্যা ছয়টায় মঞ্চে পারফর্ম করবে আর্টসেল, এরপর সাড়ে আটটায় নগরবাউলের মঞ্চে ওঠার কথা রয়েছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

গত ১১ ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উৎসবের প্রথম দিন কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তরুণ উদ্যোক্তাদের স্টল পরিদর্শন, পরিচ্ছন্নতা অভিযান ও বিতর্ক প্রতিযোগিতা।

সাংস্কৃতিক আয়োজনের মধ্যে ছিল গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও লোকগান (লালনগীতি, হাসন রাজার গান)। সন্ধ্যা সাড়ে সাতটায় ব্যান্ড সংগীত পরিবেশন করে নকশীকাঁথা (সাজেদ ফাতেমী)।

বুধবার ( ১২ ফেব্রুয়ারি) পুরুষ ইভেন্টে ছিল বস্তা দৌড়, দাবা, মোরগ লড়াই, বেলুন ফোটানো, সাত চাড়া এবং আড়াইটায় রশি টানাটানি। এদিন নারী ইভেন্টে ছিল হাঁড়ি ভাঙা, দাবা, বউচি, স্কিপিং, বল নিক্ষেপ, মিউজিক্যাল পিলো পাসিং।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেমসের কনসার্ট, সবার জন্য উন্মুক্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেমসের কনসার্ট, সবার জন্য উন্মুক্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে ‘তারুণ্যের উৎসব’।‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিন দিনব্যাপী এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার এ আয়োজনে গান গাইবেন নগরবাউল জেমস ও ব্যান্ড আর্টসেল।যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর থেকে। পুরো কনসার্টটি সবার জন্য থাকবে উন্মুক্ত, কোনো টিকিট লাগবে না। সন্ধ্যা ছয়টায় মঞ্চে পারফর্ম করবে আর্টসেল, এরপর সাড়ে আটটায় নগরবাউলের মঞ্চে ওঠার কথা রয়েছে।গত ১১ ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উৎসবের প্রথম দিন কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তরুণ উদ্যোক্তাদের স্টল পরিদর্শন, পরিচ্ছন্নতা অভিযান ও বিতর্ক প্রতিযোগিতা।সাংস্কৃতিক আয়োজনের মধ্যে ছিল গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও লোকগান (লালনগীতি, হাসন রাজার গান)। সন্ধ্যা সাড়ে সাতটায় ব্যান্ড সংগীত পরিবেশন করে নকশীকাঁথা (সাজেদ ফাতেমী)।বুধবার ( ১২ ফেব্রুয়ারি) পুরুষ ইভেন্টে ছিল বস্তা দৌড়, দাবা, মোরগ লড়াই, বেলুন ফোটানো, সাত চাড়া এবং আড়াইটায় রশি টানাটানি। এদিন নারী ইভেন্টে ছিল হাঁড়ি ভাঙা, দাবা, বউচি, স্কিপিং, বল নিক্ষেপ, মিউজিক্যাল পিলো পাসিং।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×