হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজ পেলের প্রথম মৃত্যুবার্ষিকী – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


ব্রাসিলিয়া, ২৯ ডিসেম্বর – ফুটবলের রাজা এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে পরিচিত, তার প্রথম মৃত্যুবার্ষিকী আজ (২৯ ডিসেম্বর)। ২০২২ সালে এই দিনে ৮২ বছর বয়সে ব্রাজিলের একটি হাসপাতালে মারা যান বিশ্ব ফুটবলের কিংবদন্তি।

১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রেখে মাত্র ১৭ বছর বয়সে পান তারকাখ্যাতি। ২১ বছরের ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচে রেকর্ড ১২৮১ গোল করেন তিনি। এর মধ্যে ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে করেন ৭৭ গোল।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

বিশ্বে তিনবার বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলার তিনি। তার অসাধারণ নৈপুণ্যে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জিতে ব্রাজিল। ২০০০ সালে পেলেকে শতাব্দী সেরা ফুটবলার ঘোষণা করে ফিফা।

সাম্প্রতিক বছরগুলোতে কিডনি ও প্রস্টেট সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে অপারেশনের মাধ্যমে তার কোলন থেকে টিউমার অপসারণ করা হয় । ২০২২ সালে নভেম্বরে আবারও তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পেলের স্বাস্থ্যের সবশেষ খবর জানাচ্ছিলেন তার মেয়ে কেলি নাসিমেন্তো।

গত বছরের ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) হাসপাতাল থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পিতার মৃত্যুর খবর জানান। তিনি লিখেছেন, আমাদের সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আমরা তোমাকে সীমাহীন ভালোবাসি। শান্তিতে ঘুমাও।

পরে হাসপাতাল কর্তৃপক্ষও পেলের মৃত্যুর খবর নিশ্চিত করে। কোলন ক্যানসারসহ আগের সমস্যাগুলোর ফলস্বরূপ অনেক প্রত্যঙ্গ অকার্যকর হয়ে পড়াকেই কারণ হিসেবে উল্লেখ করা হয়।

সূত্র: কালবেলা
আইএ/ ২৯ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আজ পেলের প্রথম মৃত্যুবার্ষিকী – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজ পেলের প্রথম মৃত্যুবার্ষিকী – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ব্রাসিলিয়া, ২৯ ডিসেম্বর – ফুটবলের রাজা এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে পরিচিত, তার প্রথম মৃত্যুবার্ষিকী আজ (২৯ ডিসেম্বর)। ২০২২ সালে এই দিনে ৮২ বছর বয়সে ব্রাজিলের একটি হাসপাতালে মারা যান বিশ্ব ফুটবলের কিংবদন্তি। ১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রেখে মাত্র ১৭ বছর বয়সে পান তারকাখ্যাতি। ২১ বছরের ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচে রেকর্ড ১২৮১ গোল করেন তিনি। এর মধ্যে ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে করেন ৭৭ গোল। বিশ্বে তিনবার বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলার তিনি। তার অসাধারণ নৈপুণ্যে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জিতে ব্রাজিল। ২০০০ সালে পেলেকে শতাব্দী সেরা ফুটবলার ঘোষণা করে ফিফা। সাম্প্রতিক বছরগুলোতে কিডনি ও প্রস্টেট সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে অপারেশনের মাধ্যমে তার কোলন থেকে টিউমার অপসারণ করা হয় । ২০২২ সালে নভেম্বরে আবারও তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পেলের স্বাস্থ্যের সবশেষ খবর জানাচ্ছিলেন তার মেয়ে কেলি নাসিমেন্তো। গত বছরের ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) হাসপাতাল থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পিতার মৃত্যুর খবর জানান। তিনি লিখেছেন, আমাদের সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আমরা তোমাকে সীমাহীন ভালোবাসি। শান্তিতে ঘুমাও। পরে হাসপাতাল কর্তৃপক্ষও পেলের মৃত্যুর খবর নিশ্চিত করে। কোলন ক্যানসারসহ আগের সমস্যাগুলোর ফলস্বরূপ অনেক প্রত্যঙ্গ অকার্যকর হয়ে পড়াকেই কারণ হিসেবে উল্লেখ করা হয়। সূত্র: কালবেলাআইএ/ ২৯ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×