হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, হতে পারে ঐতিহাসিক সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন


ঢাকা, ১২ মার্চ – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই প্রথম সংসদ অধিবেশন।

প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি এবং এরপর তিনি সংসদে আনুষ্ঠানিক ভাষণ দেবেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

অধিবেশন সামনে রেখে গতকাল বুধবার দুপুরে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, সংসদের প্রথম অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হতে পারে।

তিনি আরও জানান, আজ অধিবেশনের পর আগামী ১৫ মার্চ পুনরায় সংসদ বসবে এবং এরপর বিরতি দেওয়া হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো ধারণ করেই সংসদের সার্বিক কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে প্রথম অধিবেশনকে কেন্দ্র করে এরই মধ্যে সংসদ ভবন নতুনভাবে সাজানো হয়েছে। গত ৫ আগস্ট বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার সময় বিভিন্ন ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই দিন সংসদ ভবন, সংসদ সদস্য ভবন, পুরোনো এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসব মেরামতের জন্য গণপূর্ত বিভাগ ও সংসদ সচিবালয় যৌথভাবে কাজ করেছে এবং এতে ব্যয় হয়েছে প্রায় একশ কোটি টাকার বেশি।

এনএন/ ১২ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, হতে পারে ঐতিহাসিক সিদ্ধান্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, হতে পারে ঐতিহাসিক সিদ্ধান্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ মার্চ – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই প্রথম সংসদ অধিবেশন।প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি এবং এরপর তিনি সংসদে আনুষ্ঠানিক ভাষণ দেবেন।অধিবেশন সামনে রেখে গতকাল বুধবার দুপুরে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, সংসদের প্রথম অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হতে পারে।তিনি আরও জানান, আজ অধিবেশনের পর আগামী ১৫ মার্চ পুনরায় সংসদ বসবে এবং এরপর বিরতি দেওয়া হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো ধারণ করেই সংসদের সার্বিক কার্যক্রম পরিচালিত হবে।এদিকে প্রথম অধিবেশনকে কেন্দ্র করে এরই মধ্যে সংসদ ভবন নতুনভাবে সাজানো হয়েছে। গত ৫ আগস্ট বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার সময় বিভিন্ন ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই দিন সংসদ ভবন, সংসদ সদস্য ভবন, পুরোনো এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসব মেরামতের জন্য গণপূর্ত বিভাগ ও সংসদ সচিবালয় যৌথভাবে কাজ করেছে এবং এতে ব্যয় হয়েছে প্রায় একশ কোটি টাকার বেশি।এনএন/ ১২ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×