হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি অস্বাভাবিক মূল্যে, সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানি মন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ২ এপ্রিল – ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাক্ষরিত বিদ্যুৎ চুক্তিটি অস্বাভাবিক মূল্যে করা হয়েছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এই চুক্তি সংশোধনের বিষয়টি বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে।

বৃহস্পতিবার ২ এপ্রিল বিকেলে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে চলমান অধিবেশনে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

আরও পড়ুন

টঙ্গীতে গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

জ্বালানি মন্ত্রী সংসদকে অবহিত করেন যে, ভারতের আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেডের সঙ্গে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয়ের যে চুক্তি হয়েছিল, সেটি পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকারের সময়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়।

সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত ওই কমিটিতে বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা অন্তর্ভুক্ত ছিলেন। এছাড়া কমিটি এ বিষয়ে আন্তর্জাতিক চুক্তি বিশেষজ্ঞ আইনি প্রতিষ্ঠানের মতামতও গ্রহণ করেছে।

মন্ত্রী আরও জানান, জাতীয় কমিটির পর্যালোচনা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিগত সরকার দেশীয় ও আন্তর্জাতিক বাজারের তুলনায় অস্বাভাবিক চড়া মূল্যে আদানি পাওয়ারের সঙ্গে চুক্তিটি স্বাক্ষর করেছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি অস্বাভাবিক মূল্যে, সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানি মন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি অস্বাভাবিক মূল্যে, সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানি মন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২ এপ্রিল – ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাক্ষরিত বিদ্যুৎ চুক্তিটি অস্বাভাবিক মূল্যে করা হয়েছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এই চুক্তি সংশোধনের বিষয়টি বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে।বৃহস্পতিবার ২ এপ্রিল বিকেলে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে চলমান অধিবেশনে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।জ্বালানি মন্ত্রী সংসদকে অবহিত করেন যে, ভারতের আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেডের সঙ্গে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয়ের যে চুক্তি হয়েছিল, সেটি পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকারের সময়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়।সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত ওই কমিটিতে বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা অন্তর্ভুক্ত ছিলেন। এছাড়া কমিটি এ বিষয়ে আন্তর্জাতিক চুক্তি বিশেষজ্ঞ আইনি প্রতিষ্ঠানের মতামতও গ্রহণ করেছে।মন্ত্রী আরও জানান, জাতীয় কমিটির পর্যালোচনা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিগত সরকার দেশীয় ও আন্তর্জাতিক বাজারের তুলনায় অস্বাভাবিক চড়া মূল্যে আদানি পাওয়ারের সঙ্গে চুক্তিটি স্বাক্ষর করেছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×