হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ত্রিদেশীয় সিরিজে বাঁচা-মরার লড়াই: আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ফাইনালে ওঠার কঠিন সমীকরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: শারজাহ, ২০ অক্টোবর – সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজে ফাইনালের টিকিট কাটতে হলে এক কঠিন ও অলৌকিক সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল…


শারজাহ, ২০ অক্টোবর – সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজে ফাইনালের টিকিট কাটতে হলে এক কঠিন ও অলৌকিক সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হেরে টাইগারদের ফাইনালের পথ অত্যন্ত জটিল হয়ে পড়েছে।

আগামী ২১ অক্টোবর লিগ পর্বের নিজেদের শেষ ও অঘোষিত সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এই ম্যাচে কেবল জয় পেলেই চলবে না, নেট রান রেটের ঘাটতি পুষিয়ে ফাইনাল নিশ্চিত করতে লিটন-মেহেদী বাহিনীকে মেলাতে হবে সুনির্দিষ্ট গাণিতিক হিসাব।

আরও পড়ুন

আর্জেন্টিনার কাছে হারের পর রেফারির সমালোচনা, মিসরের কোচ নিষিদ্ধ ৩ ম্যাচ

যে কারণে তৈরি হলো এই নেট রান রেটের পাহাড়

সিরিজের প্রথম ম্যাচে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ মাত্র ১৭২ রানেই অলআউট হয়ে যায়। ৯৯ রানের ওই হারের ধাক্কায় টাইগারদের নেট রান রেট মারাত্মকভাবে কমে দাঁড়িয়েছে -১.৯৮০-তে।

পরবর্তী ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চমক দেখায় আফগানিস্তান। বর্তমানে তিন দলের ঝুলিতেই পয়েন্টের খেলা খোলা থাকলেও নিট রান রেটে অনেক পিছিয়ে বাংলাদেশ। ফলে ২৩ অক্টোবরের ফাইনালে পৌঁছাতে হলে ২১ তারিখের ম্যাচে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই।

বাংলাদেশ আগে ব্যাটিং করলে সমীকরণ

বাংলাদেশ যদি টসে জিতে বা হেরে আগে ব্যাট করার সুযোগ পায়, তবে আফগানিস্তানকে অন্তত ৪১ রানের ব্যবধানে হারাতে হবে। এর চেয়ে কম ব্যবধানে জিতলে আফগানরা রান রেটে এগিয়ে থেকে ফাইনালে চলে যাবে।

পরে ব্যাটিং (রান তাড়া) করলে ওভারের কঠিন হিসাব

পরে ব্যাট করে রান তাড়া করতে নামলে প্রতিপক্ষ কত রান তোলে, তার ওপর নির্ভর করবে কত ওভারের মধ্যে খেলা শেষ করতে হবে:

  • ২০০ রানের লক্ষ্য পেলে: ৪০.২ ওভারের মধ্যে জিততে হবে।
  • ২২০ রানের লক্ষ্য পেলে: ৪০.৫ ওভারের মধ্যে রান তুলতে হবে।
  • ২৪০ রানের লক্ষ্য পেলে: ৪১.১ ওভারের মধ্যে খেলা শেষ করতে হবে।
  • ২৫০ রানের লক্ষ্য পেলে: ৪১.৩ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে।
  • ২৬০ রানের লক্ষ্য পেলে: ৪১.৪ ওভার।
  • ২৭০ রানের লক্ষ্য পেলে: ৪১.৫ ওভার।
  • ২৮০ রানের লক্ষ্য পেলে: ৪২ ওভার।
  • ৩০০ রানের বড় লক্ষ্য পেলে: ৪২.২ ওভারের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।

২৩ অক্টোবরের মেগা ফাইনাল কার?

তিন দলের এই বিশেষ টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের মুখোমুখি একবার করে হচ্ছে। ২১ অক্টোবরের এই ম্যাচ দিয়েই নির্ধারিত হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল, যারা ২৩ অক্টোবর শারজাহতে শিরোপা লড়াইয়ে নামবে।

প্রথম ম্যাচের বিপর্যয় ভুলে বাংলাদেশ কি পারবে কঠিন এই সমীকরণ মিলিয়ে রূপকথার মতো ঘুরে দাঁড়াতে? উত্তর মিলবে কালকের উত্তেজনাকর মাঠের লড়াইয়ে।

এনএন/ ২০ অক্টোবর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ত্রিদেশীয় সিরিজে বাঁচা-মরার লড়াই: আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ফাইনালে ওঠার কঠিন সমীকরণ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: শারজাহ, ২০ অক্টোবর – সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজে ফাইনালের টিকিট কাটতে হলে এক কঠিন ও অলৌকিক সমীকরণের সামনে দাঁড়িয়ে আছ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

ত্রিদেশীয় সিরিজে বাঁচা-মরার লড়াই: আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ফাইনালে ওঠার কঠিন সমীকরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ত্রিদেশীয় সিরিজে বাঁচা-মরার লড়াই: আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ফাইনালে ওঠার কঠিন সমীকরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] শারজাহ, ২০ অক্টোবর – সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজে ফাইনালের টিকিট কাটতে হলে এক কঠিন ও অলৌকিক সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হেরে টাইগারদের ফাইনালের পথ অত্যন্ত জটিল হয়ে পড়েছে।আগামী ২১ অক্টোবর লিগ পর্বের নিজেদের শেষ ও অঘোষিত সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এই ম্যাচে কেবল জয় পেলেই চলবে না, নেট রান রেটের ঘাটতি পুষিয়ে ফাইনাল নিশ্চিত করতে লিটন-মেহেদী বাহিনীকে মেলাতে হবে সুনির্দিষ্ট গাণিতিক হিসাব।যে কারণে তৈরি হলো এই নেট রান রেটের পাহাড়সিরিজের প্রথম ম্যাচে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ মাত্র ১৭২ রানেই অলআউট হয়ে যায়। ৯৯ রানের ওই হারের ধাক্কায় টাইগারদের নেট রান রেট মারাত্মকভাবে কমে দাঁড়িয়েছে -১.৯৮০-তে।পরবর্তী ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চমক দেখায় আফগানিস্তান। বর্তমানে তিন দলের ঝুলিতেই পয়েন্টের খেলা খোলা থাকলেও নিট রান রেটে অনেক পিছিয়ে বাংলাদেশ। ফলে ২৩ অক্টোবরের ফাইনালে পৌঁছাতে হলে ২১ তারিখের ম্যাচে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই।বাংলাদেশ আগে ব্যাটিং করলে সমীকরণবাংলাদেশ যদি টসে জিতে বা হেরে আগে ব্যাট করার সুযোগ পায়, তবে আফগানিস্তানকে অন্তত ৪১ রানের ব্যবধানে হারাতে হবে। এর চেয়ে কম ব্যবধানে জিতলে আফগানরা রান রেটে এগিয়ে থেকে ফাইনালে চলে যাবে।পরে ব্যাটিং (রান তাড়া) করলে ওভারের কঠিন হিসাবপরে ব্যাট করে রান তাড়া করতে নামলে প্রতিপক্ষ কত রান তোলে, তার ওপর নির্ভর করবে কত ওভারের মধ্যে খেলা শেষ করতে হবে:২০০ রানের লক্ষ্য পেলে: ৪০.২ ওভারের মধ্যে জিততে হবে।২২০ রানের লক্ষ্য পেলে: ৪০.৫ ওভারের মধ্যে রান তুলতে হবে।২৪০ রানের লক্ষ্য পেলে: ৪১.১ ওভারের মধ্যে খেলা শেষ করতে হবে।২৫০ রানের লক্ষ্য পেলে: ৪১.৩ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে।২৬০ রানের লক্ষ্য পেলে: ৪১.৪ ওভার।২৭০ রানের লক্ষ্য পেলে: ৪১.৫ ওভার।২৮০ রানের লক্ষ্য পেলে: ৪২ ওভার।৩০০ রানের বড় লক্ষ্য পেলে: ৪২.২ ওভারের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।২৩ অক্টোবরের মেগা ফাইনাল কার?তিন দলের এই বিশেষ টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের মুখোমুখি একবার করে হচ্ছে। ২১ অক্টোবরের এই ম্যাচ দিয়েই নির্ধারিত হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল, যারা ২৩ অক্টোবর শারজাহতে শিরোপা লড়াইয়ে নামবে।প্রথম ম্যাচের বিপর্যয় ভুলে বাংলাদেশ কি পারবে কঠিন এই সমীকরণ মিলিয়ে রূপকথার মতো ঘুরে দাঁড়াতে? উত্তর মিলবে কালকের উত্তেজনাকর মাঠের লড়াইয়ে।এনএন/ ২০ অক্টোবর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×