হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের নতুন ভাড়া নির্ধারণ করল বিআরটিএ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন


ঢাকা, ২৬ এপ্রিল – জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরীণ রুটেও পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে।

শনিবার বিআরটিএর ওয়েবসাইটে এই নতুন তালিকা প্রকাশ করা হয়।

আরও পড়ুন

নভেম্বরের প্রথম তিন দিনে ৫২১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা, প্রবৃদ্ধি ৫৮.১ শতাংশ

নতুন তালিকা অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ঢাকা থেকে কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা ভাড়া ধার্য করা হয়েছে।

সিলেট রুটে ৫১ আসনের বাসে ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা গুনতে হবে যাত্রীদের।

দেশের সবচেয়ে দীর্ঘ রুট হিসেবে পরিচিত সায়েদাবাদ থেকে টেকনাফ রুটে ৫১ আসনের বাসে ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৩৫ টাকা ভাড়া ঠিক করা হয়েছে।

উত্তরাঞ্চলের রুটে ঢাকা থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ১ হাজার ৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

রংপুর রুটে ৫১ আসনের বাসে ৭৫১ টাকা ও ৪০ আসনের বাসে ৯১১ টাকা এবং দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ৯৭৪ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ২৪১ টাকা ভাড়া পড়বে। এছাড়া রাজশাহী রুটে ৫১ আসনের বাসে ৭৭৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৯১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

মহাখালী টার্মিনাল থেকে ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা ভাড়া ধরা হয়েছে।

শেরপুর রুটে ৫১ আসনের বাসে ৪২১ টাকা ও ৪০ আসনের বাসে ৫৩৭ টাকা এবং কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ৪০১ টাকা ও ৪০ আসনের বাসে ৫১১ টাকা ভাড়া গুনতে হবে যাত্রীদের।

এনএন/ ২৬ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের নতুন ভাড়া নির্ধারণ করল বিআরটিএ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের নতুন ভাড়া নির্ধারণ করল বিআরটিএ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ এপ্রিল – জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরীণ রুটেও পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে।শনিবার বিআরটিএর ওয়েবসাইটে এই নতুন তালিকা প্রকাশ করা হয়।নতুন তালিকা অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।ঢাকা থেকে কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা ভাড়া ধার্য করা হয়েছে।সিলেট রুটে ৫১ আসনের বাসে ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা গুনতে হবে যাত্রীদের।দেশের সবচেয়ে দীর্ঘ রুট হিসেবে পরিচিত সায়েদাবাদ থেকে টেকনাফ রুটে ৫১ আসনের বাসে ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৩৫ টাকা ভাড়া ঠিক করা হয়েছে।উত্তরাঞ্চলের রুটে ঢাকা থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ১ হাজার ৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।রংপুর রুটে ৫১ আসনের বাসে ৭৫১ টাকা ও ৪০ আসনের বাসে ৯১১ টাকা এবং দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ৯৭৪ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ২৪১ টাকা ভাড়া পড়বে। এছাড়া রাজশাহী রুটে ৫১ আসনের বাসে ৭৭৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৯১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।মহাখালী টার্মিনাল থেকে ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা ভাড়া ধরা হয়েছে।শেরপুর রুটে ৫১ আসনের বাসে ৪২১ টাকা ও ৪০ আসনের বাসে ৫৩৭ টাকা এবং কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ৪০১ টাকা ও ৪০ আসনের বাসে ৫১১ টাকা ভাড়া গুনতে হবে যাত্রীদের।এনএন/ ২৬ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×