হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানিতে দিল্লি বিমানবন্দর ব্যবহার করবে বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ মার্চ ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৪ মার্চ – দক্ষিণ এশিয়ায় দিল্লি বিমানবন্দরই সবচেয়ে বড় কার্গো হাব। এই বিমানবন্দর হয়ে আন্তর্জাতিক বাজারে যাবে বাংলাদেশের পণ্য। এরইমধ্যে বাংলাদেশ থেকে যাওয়া এই ট্রান্সশিপমেন্ট কার্গোর প্রথম ব্যাচকে শুক্রবার স্বাগত জানিয়েছে দিল্লি বিমানবন্দর। এরফলে আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রিতে সময় এবং খরচ দুটিই কমবে বাংলাদেশের।

গত ৭ ফেব্রুয়ারি ভারত সরকারের কাছ থেকে এ সংক্রান্ত অনুমোদন পেয়েছে দিল্লি বিমানবন্দর। এর ফলে এখন থেকে দিল্লি বিমানবন্দর বাংলাদেশের রপ্তানি পণ্যের কার্গো ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে কাজ করবে। গত ২৬শে ফেব্রুয়ারি ঢাকা থেকে কার্গোর প্রথম ব্যাচ দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। শুক্রবার তা দিল্লি বিমানবন্দরে পৌঁছায়। রোববার স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এগুলো।

আরও পড়ুন

নভেম্বরের প্রথম তিন দিনে ৫২১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা, প্রবৃদ্ধি ৫৮.১ শতাংশ

৩ মার্চ দিল্লি বিমানবন্দর থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে উৎপাদিত পণ্য বিদেশে পাঠাতে দিল্লি বিমানবন্দর প্রাণকেন্দ্র হতে চলেছে।

দ্বিপক্ষীয় চুক্তি ও বোঝাপড়ায় বাংলাদেশের তৈরি পোশাক, তাঁত পণ্য, চামড়াজাত দ্রব্য, জুতা, পাটজাত বিভিন্ন পণ্য ও ওষুধ ইউরোপের বিভিন্ন দেশে আকাশপথে পাঠানোর ক্ষেত্রে দিল্লি হয়ে উঠতে যাচ্ছে নতুন ঠিকানা। সূত্র: ইন্ডিয়া টুডে

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ মার্চ ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানিতে দিল্লি বিমানবন্দর ব্যবহার করবে বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানিতে দিল্লি বিমানবন্দর ব্যবহার করবে বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ মার্চ ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ মার্চ – দক্ষিণ এশিয়ায় দিল্লি বিমানবন্দরই সবচেয়ে বড় কার্গো হাব। এই বিমানবন্দর হয়ে আন্তর্জাতিক বাজারে যাবে বাংলাদেশের পণ্য। এরইমধ্যে বাংলাদেশ থেকে যাওয়া এই ট্রান্সশিপমেন্ট কার্গোর প্রথম ব্যাচকে শুক্রবার স্বাগত জানিয়েছে দিল্লি বিমানবন্দর। এরফলে আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রিতে সময় এবং খরচ দুটিই কমবে বাংলাদেশের। গত ৭ ফেব্রুয়ারি ভারত সরকারের কাছ থেকে এ সংক্রান্ত অনুমোদন পেয়েছে দিল্লি বিমানবন্দর। এর ফলে এখন থেকে দিল্লি বিমানবন্দর বাংলাদেশের রপ্তানি পণ্যের কার্গো ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে কাজ করবে। গত ২৬শে ফেব্রুয়ারি ঢাকা থেকে কার্গোর প্রথম ব্যাচ দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। শুক্রবার তা দিল্লি বিমানবন্দরে পৌঁছায়। রোববার স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এগুলো। ৩ মার্চ দিল্লি বিমানবন্দর থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে উৎপাদিত পণ্য বিদেশে পাঠাতে দিল্লি বিমানবন্দর প্রাণকেন্দ্র হতে চলেছে। দ্বিপক্ষীয় চুক্তি ও বোঝাপড়ায় বাংলাদেশের তৈরি পোশাক, তাঁত পণ্য, চামড়াজাত দ্রব্য, জুতা, পাটজাত বিভিন্ন পণ্য ও ওষুধ ইউরোপের বিভিন্ন দেশে আকাশপথে পাঠানোর ক্ষেত্রে দিল্লি হয়ে উঠতে যাচ্ছে নতুন ঠিকানা। সূত্র: ইন্ডিয়া টুডে সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৪ মার্চ ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×