হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আন্দোলনরত বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন


ঢাকা, ২৫ নভেম্বর – ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এরপরও সেখানে অবস্থান নিয়ে আছেন প্রার্থীরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। তবে শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এতে সেখানেই অবস্থান নেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুন

উত্তর আমেরিকায় বাংলা গণমাধ্যম কেন অবহেলার শিকার?

আন্দোলনকারীরা বলেন, আগের বিসিএসগুলোতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পেয়েছেন। কিন্তু এবার সময় দেওয়া হয়েছে কম। এ সিদ্ধান্ত অযৌক্তিক। ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ পেছাতে হবে। প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিতে হবে।

জানা যায়, লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি করে আসছেন ৪৭তম বিসিএসের একদল লিখিত পরীক্ষার্থী। তারা রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে রেলপথেও অবরোধ করেন। এছাড়া অবরোধ করা হয় ঢাকা-আরিচা মহাসড়কও। তারিখ না পেছালে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এদিকে, পিএসসির ঘোষণা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আসনবিন্যাস প্রকাশসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আন্দোলনরত বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আন্দোলনরত বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ নভেম্বর – ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এরপরও সেখানে অবস্থান নিয়ে আছেন প্রার্থীরা।মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। তবে শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এতে সেখানেই অবস্থান নেন পরীক্ষার্থীরা।আন্দোলনকারীরা বলেন, আগের বিসিএসগুলোতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পেয়েছেন। কিন্তু এবার সময় দেওয়া হয়েছে কম। এ সিদ্ধান্ত অযৌক্তিক। ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ পেছাতে হবে। প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিতে হবে।জানা যায়, লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি করে আসছেন ৪৭তম বিসিএসের একদল লিখিত পরীক্ষার্থী। তারা রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে রেলপথেও অবরোধ করেন। এছাড়া অবরোধ করা হয় ঢাকা-আরিচা মহাসড়কও। তারিখ না পেছালে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।এদিকে, পিএসসির ঘোষণা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আসনবিন্যাস প্রকাশসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×