শিরোনাম ::
সীমান্তে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে ফের গুলি বিনিময়, বাড়ছে উত্তেজনা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির ভেনেজুয়েলা থেকে তেল আমদানি ও উৎপাদন বৃদ্ধি নিয়ে ট্রাম্পের বার্তা জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার ঘৃণ্য অপচেষ্টা চলছে: সাদিক কায়েম ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত, অধিকাংশের মৃত্যুর দায় ইসরায়েলের ভোলায় শিশু চুরির অভিযোগ মায়ের সাজানো নাটক, সন্তান মিলল খালার কাছে দেশকে বিনিয়োগবান্ধব ও ব্যবসা সহজীকরণের লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী মিয়ানমারে সামরিক বিমান হামলায় শিশুসহ নিহত ১৭ লঙ্কার সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

আমতলী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা: আরাকান আর্মির ৩ সদস্য আটক

শহিদুল ইসলাম ::
আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী ঘুমঘুম ইউনিয়নের আমতলী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি-এর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

বিজিবি সূত্র জানায়, নিয়মিত দায়িত্ব পালনকালে তিন ব্যক্তি সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে টহল দল তাদের চ্যালেঞ্জ করে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেন।

আটকদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা (কিয়াত) উদ্ধার করা হয়েছে। তাদের কাছে কোনো অস্ত্র বা অন্যান্য অবৈধ সামগ্রী ছিল কি না—তা তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো হয়নি। বর্তমানে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন “সীমান্ত থেকে তিনজন আরাকান আর্মির সদস্যকে বিজিবি আটকের পর আমাদের কাছে হস্তান্তর করেছে।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “সোমবার সন্ধ্যার দিকে ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত থেকে তিনজন আরাকান আর্মির সদস্যকে বিজিবি আটক করেছে বলে জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: